শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০১:০৭ পিএম, ২০২০-১১-০৪
একদিন আগেই দিয়েগো ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন দ্রুত সুস্থ হয়ে উঠছেন আর্জেন্টাইন কিংবদন্তি। পরদিনই মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে।
তবে ইতোমধ্যেই তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে ম্যারাডোনার চিকিৎসক লিওপোলোদো লুক বলেন, ‘এই রক্ত জমাট সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তার এই অস্ত্রোপচারে কোনো সমস্যা হয়নি। তিনি জেগেছেন। সবকিছু ভালো আছে।
এর আগে গত সোমবার (০২ নভেম্বর) নিজ দেশে শারীরিক অবস্থা খারাপ হলে ১৯৮৬ বিশ্বকাপের মহানায়ককে হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় অস্ত্রোপচারের জন্য ইপেন্সা সানাতোরিয়াম হাসপাতাল থেকে আরেকটি ক্লিনিকে স্থানান্তর করা হয়।
অনেকেই ধারণা করছেন, ম্যারাডোনা করোনা ভাইরাসে আক্রান্ত। তবে এ ব্যাপারে তার চিকিৎসক আশ্বস্ত করে জানিয়েছেন, এমন কোনো সংক্রমণ তার শরীরে নেই। তবে তিনি রক্তস্বল্পতা এবং পানিশূন্য হয়ে পড়েছিলেন।
তার চিকিৎসক জানান, ম্যারাডোনার শারীরিক স্বাস্থ্য খারাপ হয়েছিল কারণ তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না।
১৯৮৬ বিশ্বকাপজয়ী ম্যারাডোনা আর্জেন্টিনার শহর লা প্লাতার একটি হাসপাতালে ভর্তি আছেন। যেই শহরে তিনি স্থানীয় প্রিমেরা ডিভিশনের ক্লাব জিমনাসিয়া দে লা প্লাতার কোচ হিসেবে কাজ করছেন।
অসুস্থ হওয়ার তিন দিন আগে ৩০ অক্টোবর নিজের ৬০তম জন্মদিন উদযাপন করেন ম্যারাডোনা।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited