শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৫৬ পিএম, ২০২৫-১০-১২
জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের ‘সিক্রেট লিসেনিং পার্টি’ অনুষ্ঠিত হলো মার্সিডিজের শোরুমে। এই রক ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’র ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে ছিল এ আয়োজন।
পুরো অ্যালবামটি এই পার্টিতে উপভোগ করেছেন আমন্ত্রিত শ্রোতারা।
শুক্রবার (১০ অক্টোবর) তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডে মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশের শোরুমে এই অনুষ্ঠানে অর্থহীন সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন মাইলসের হামিন আহমেদ ও ইকবাল আসিফ জুয়েল, ক্রিপটিক ফেইটের সাকিব চৌধুরী, আলিফ আলাউদ্দিন, কাজী ফয়সাল আহমেদ, ভৌতিস্ট টিমের জিবরান, অর্থহীনের সুমনের ছেলে আহনাফ সালেহীন এবং দেড় শতাধিক শ্রোতা। গানের পাশাপাশি গানগুলোর নির্মাণের পেছনের গল্পও শোনানো হয় তাদের।
সিক্রেট লিসেনিং পার্টিতে আসা ভক্তরা ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবামের ‘ফিনিক্স ২’, ‘শিকারী’, ‘ক্যাকটাস’ (ফিচারিং আহনাফ সালেহীন), ‘ইচ্ছে’, ‘বেদনার চোরাবালি ২’ (ফিচারিং ফ্র্যাঙ্ক গ্যামবালি ও বব ফ্র্যাঙ্কেসচিনি), ‘উন্মাদ’, ‘বৃষ্টির গান’ এবং বহুল প্রতীক্ষিত নিকৃষ্টের সিকুয়্যাল ‘নিকৃষ্ট ৪’ গানগুলো উপভোগ করে। অ্যালবামটির মাধ্যমে অর্থহীন প্রথমবারের মতো তাদের নতুন জনরা বাংলা ন্যু মেটালের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছে।
অর্থহীনের ভোকাল সুমন তার ছেলেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন, খুব ভাগ্যবান না হলে আমরা জেন আলফাকে আমাদের এই অনুষ্ঠানে পেতাম না। তিনি আরও বলে, অর্থহীন সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে এবং বদলাতেই থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রয়াত সাউন্ড ইঞ্জিনিয়ার এবং ওউন্ড ব্যান্ডের বেজিস্ট এ. কে রাতুলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। অর্থহীন জানায় তাদের নতুন এই অ্যালবাম রাতুলের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।
‘ফিনিক্সের ডায়েরি ২’ ১৭ অক্টোবর ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল, কোবাজসহ প্রধান সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী মুক্তি পাবে। গেল ২ অক্টোবর ইউটিউবে অবমুক্ত হয় অ্যালবামের প্রথম গান ‘উন্মাদ’।
নতুন এই অ্যালবামের প্রকাশ ও প্রচারণার নানা আয়োজনে পৃষ্ঠপোষকতার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে অর্থহীন।
বিনোদন ডেস্ক : : অনেক বছর আগের এক সাক্ষাৎকারে মান্নাকে প্রশ্ন করা হয়েছিল, কতদিন বাঁচতে চান? উত্তরে স্মিত হেসে এক দী...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড অভিনেতা রাজপাল যাদবের পর এবার চেক বাউন্স মামলায় আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেত্রী আমিশা প্যা...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ভোট দেওয়ার ৫ দিন পেরিয়ে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আন্তর্জাতিক অঙ্গনে এবার নিজের মুন্সিয়ানা দেখাতে প্রস্তুত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফি...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর টু’ মুক্তির আগেই বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন নির্মাতা ও প্রয...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই পর্দায় নতুন কোনো ম্যাজিক। এবার সেই ম্যাজিকে নতুন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited