শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৩:৩৭ পিএম, ২০২৫-১২-২৭
রাঙামাটিতে ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টসকর্মী দীপু চন্দ্র দাশ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সংখ্যালঘু ঐক্য মোর্চা। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি স্বপন মল্লিক। এতে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অরুপ মুৎসুদ্দী, হিন্দু ছাত্র মহাজোট রাঙামাটি জেলা সভাপতি টুটুল দে, জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক হিমাদ্রি দে হিমু প্রমুখ। বক্তারা বলেন, ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাশকে নির্মমভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। একই সঙ্গে রাউজানে ঘরে তালা দিয়ে রাতের আঁধারে আগুন লাগিয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনার কথাও উল্লেখ করেন তারা। এসব ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, এসব ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের সহিংসতা আর না ঘটে, সে জন্য সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited