বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুমিল্লায় প্রশাসনের উদ্যোগে ১৫শ’ তালের চারা রোপণ

কুমিল্লা প্রতিনিধি :    |    ০৩:৩৯ পিএম, ২০২৪-০৭-০৪

কুমিল্লায় প্রশাসনের উদ্যোগে ১৫শ’ তালের চারা রোপণ

জেলার  মনোহরগঞ্জে ১৫শ’ তালের চারা রোপণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় আজ বেলা ১১টায় বজ্রপাত রোধে ও পরিবেশ রক্ষায় এ তালের চারা রোপণ করা হয়। এসময় শিশু, কিশোর ও আগ্রহীজনকে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফল ও ফুলের গাছ উপহার দেওয়া হয়। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমার সভাপতিত্বে তালের চারা ও অন্যান্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান চৌধুরী।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমার বাসসকে বলেন, বজ্রপাত রোধে এ তালগাছ বেশ সহায়ক ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এটি পরিবেশবান্ধবও বটে। এছাড়া ভূমি ক্ষয়, ভূমিধ্বস, ভূ-গর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে এ গাছ। তাই আমাদের নিজেদের জন্য এবং পরিবেশ রক্ষায় সকলকে তালগাছসহ অন্যান্য বৃক্ষরোপণের আহবান জানান তিনি।
পরে উপজেলার ১১টি ইউনিয়নে সদ্য নির্মিত কাবিখা/কাবিটা/টিআর ও কর্মসূচির মাটির রাস্তাগুলোতে এ চারাগুলো রোপণ করা হয়। বিভিন্ন ইউনিয়নে চারা রোপনকালে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান হিরন, আবদুল মজিদ খান রাজু, কামাল হোসেন, আলমগীর হোসেন, মফিজুল ইসলাম, মহিন উদ্দিন চৌধুরী প্রমুখ

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর