বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি শুভেন্দুর

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:০০ পিএম, ২০২৫-১২-২৭

পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি শুভেন্দুর

আগামী জানুয়ারিতে পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি দিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান ও এমএলএ শুভেন্দু অধিকারী। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) কলকাতায় উপ-হাইকমিশনারের সঙ্গে দেখা করেন শুভেন্দু। সেখান থেকে বেরিয়ে তিনি এই হুমকি দেন। গত সপ্তাহে উপ-হাইকমিশনে হামলার চেষ্টা চালিয়েছিল বিজেপি ও হিন্দুত্ববাদী দলগুলো। কিন্তু তখন তাদের ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। এছাড়া বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে ব্যারিকেড বসিয়েছিল তারা।
শুভেন্দু হুমকি দিয়েছেন বাংলাদেশের হিন্দুদের ওপর কথিত হামলা যদি বন্ধ না হয় তাহলে জানুয়ারিতে পাঁচ লাখ সাধু নিয়ে তিনি উপ-হাইকমিশনে হামলা চালাবেন।
শুভেন্দু বলেন, “আমি বাংলাদেশের উপ-হাইকমিশানের কাছে স্পষ্ট বার্তা দিয়েছি যদি বাংলাদেশের ২ লাখ হিন্দু তাদের নিজ দেশে সমস্যার সম্মুখীন হয়, আমরা বসে থাকব না। আজ (শুক্রবার) আমরা দাবি জানিয়েছি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “হিন্দুদের ওপর যদি নৃশংসতা বন্ধ না হয়, জানুয়ারিতে আমি পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে আসব, গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর তাদের নিয়ে আমি আসব এসব ব্যারিকেড ভাঙা ও বাংলাদেশ উপ-হাইকমিশনে যাওয়ার জন্য।”
চলতি মাসে ময়মংসিংহের ভালুকায় দিপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দিপু একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানকার দ্বন্দ্ব নিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার হত্যাকাণ্ড নিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা দিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশের হাইকমিশনে হামলার চেষ্টা চালিয়েছে। এর জেরে ভারতীয়দের ভিসা প্রদান স্থগিত করে দিয়েছে বাংলাদেশ।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর