শিরোনাম
ঠাকুরগাঁও প্রতিনিধি | ০৮:২১ পিএম, ২০২২-০১-২৪
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
উপজেলা যাদুরানী বাজারের চাউল ব্যবসায়ী মাকড়াইল শেখ নামে এক ব্যক্তি যাদুরানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে ১ লক্ষ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম অভিযোগের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, উপজেলার যাদুরানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে যে প্রতারণার অভিযোগ আনা হয়েছে বিষয়টি সঠিকভাবে তদন্ত করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নিখিল চন্দ্র বর্ম্মণকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদন্ত কর্মকর্তা ( হরিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা) নিখিল চন্দ্র বর্ম্মণ বলেন, যাদুরানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে তা সত্যতা পাওয়া গেছে। দু-একদিনের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে তদন্ত রিপোর্ট জমা করা হবে।
যাদুরানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে এবিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,সে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল পরে আমাকে ব্যাংক চেকের মাধ্যমে পরিশোধ করেছে।
তবে অভিযোগকারী মাকড়াইল শেখ বলেন, যাদুরাণী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ আমার ক্রয়কৃত ২২ টন চাউল খাদ্য গুদামে ঢুকাই দিবে এই মর্মে দুইটি হাসকিং মিলের এগ্রিমেন্ট করার জন্য ৭০ হাজার টাকা নেয়। কয়েকদিন পরে তার বিশেষ প্রয়োজনে আবারও আমার কাছ থেকে আরো এক লক্ষ টাকা ধার চাই। আমি টাকা দিতে অস্বীকার করলে সে আমাকে বারবার অনুরোধ করে। তার আকুতি মিনতি দেখে পরে আমি আমার নিজ একাউন্ট থেকে অগ্রাণী ব্যাংক (হরিপুর শাখা ) এর চেকের মাধ্যমে তাকে এক লক্ষ টাকা দেয়। যা আমার চেকের মুড়িতে তার স্বাক্ষর করা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited