বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

কৌশলে প্রকাশ্যে স্বর্ণ চুরি, ধরা পড়ল চোর

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার :    |    ০৪:০৭ পিএম, ২০২৫-১২-১৩

কৌশলে প্রকাশ্যে স্বর্ণ চুরি, ধরা পড়ল চোর

কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্য দিবালোকে আলোচিত স্বর্ণচুরির ঘটনায় অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা-পুলিশ।তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তের পর শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম শহরের বাকলিয়া এলাকায় দিনভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আশরাফ আলী প্রকাশ বাছা (৪২) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
এরপর রাত ১০টার দিকে আশরাফকে থানায় নিয়ে এসে ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া উখিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এস আই) তপু বড়ুয়া।
তিনি ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফ ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। বাকিদের গ্রেপ্তার ও চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে তৎপরতা অব্যাহত।
গত ৩ ডিসেম্বর (বুধবার) উখিয়া সদরে স্থানীয় সনজিত ধরের মালিকানাধীন মালতী জুয়েলার্স থেকে কৌশলে দুটি স্বর্ণের বাক্স হাতিয়ে নেয় সংঘবদ্ধ একটি চোরচক্র। পরদিন ৪ ডিসেম্বর, ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ঢাকা পোস্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হয় এবং  'উখিয়ায় জুয়েলার্সের দোকানে কৌশলে প্রকাশ্যে স্বর্ণ চুরি' শিরোনামে বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন প্রকাশিত হয়।
এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় এবং অন্যান্য গণমাধ্যমগুলোতেও সংবাদটি প্রকাশ পায়।
ভুক্তভোগী সনজিত ধর বলেন, আমার কয়েক লাখ টাকার স্বর্ণ কৌশলে চুরি করেছে তারা। সিসিটিভি ফুটেজ দেখে কেউ চিনে থাকলে জানানোর অনুরোধ করেছিলাম এবং থানায় অভিযোগ দিয়েছিলাম। ঢাকা পোস্টসহ সাংবাদিকরা আমাকে সহযোগিতা করেছেন। ফলে আজ একজন অপরাধী ধরা পড়ল। আশা করছি, দ্রুত বাকিরাও ধরা পড়বে এবং আমি স্বর্ণগুলো ফিরে পাবো।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, জননিরাপত্তায় পুলিশ বদ্ধ পরিকর, যে কোনো অভিযোগকে গুরুত্ব দিই আমরা। নাগরিকদের স্বার্থে এমন তৎপরতা অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর