শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:০৬ পিএম, ২০২৬-০৮-০৬
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), চাঁপাইনবাবগঞ্জ।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় জেলা শহরের ফুড অফিস প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এলজিইডি চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ।
এ সময় এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। তারা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাহী প্রকৌশলী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণা হয়ে থাকবে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited