শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১১:৩৯ এএম, ২০২১-১১-২৯
ফিরছে মেগা ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’‘গুলশান এভিনিউ’ সিজন ২ নিয়ে সংবাদ সম্মেলন রাজধানীর গুলশান এলাকাকে নিয়ে তৈরি হয়েছিল মেগা ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’। ২০১২ সালের শেষের দিকে শেষ হয় নাটকটির প্রচার। তুমুল জনপ্রিয় এ নাটকটি আবারও দেখা যাবে টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে। নতুন সিজনের নাম ‘গুলশান এভিনিউ-২’। ‘গুলশান এভিনিউ’-এর নতুন সিজনে গল্প ও চরিত্রগুলো হবে সম্পূর্ণ আলাদা। এমনটাই জানান নাটকটির নির্বাহী প্রযোজক অভিনেতা তারিক আনাম খান। রোববার (২৮ নভেম্বর) দুপুরে বাংলাভিশনের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ. কে আনােয়ারুজ্জামান, ফিন্যান্স ডিরেক্টর আশরাফ উদ্দিন আহমেদ এফসিএ, ‘গুলশান এভিনিউ সিজন ২’ নাটকের পরিচালক নিমা রহমানসহ অনেকে। নতুন এ নাটকটি নিয়ে তারেক আখন্দ বলেন, ‘গুলশান এভিনিউ নাটকের জনপ্রিয়তা আমরা সবাই জানি। সম্পর্কের টানাপােড়েন আর এক বনেদি বাড়ির অন্দরের বিচিত্র জীবনের কাহিনী দেখতে পাবাে এই ধারাবাহিকে। গল্পটি খুবই ভালাে। আশা করি, পূর্বের মতাে এবারাে দর্শকের ভালাে লাগবে। ’ ‘গুলশান এভিনিউ সিজন ২’-এর পরিচালক নিমা রহমান বলেন, ‘গুলশান এভিনিউ’ বেশ সাড়া ফেলেছিলো। কিন্তু গল্প ও চরিত্রের সংকোচন এবং দিতির মৃত্যু ও আরও অনেক শিল্পীদের অনিয়মিত হয়ে পড়ায় নাটকটি আমরা শেষ করে এনেছিলাম। এবার নতুন গল্প নিয়ে এর দ্বিতীয় সিজন শুরু করছি। আশা করছি দর্শক এই গল্পে মুগ্ধ হবেন। ’ ‘গুলশান এভিনিউ সিজন ২’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীন সুইটি, দীপা খন্দকার, ফারজানা চুমকি, মিম চৌধুরী, সুব্রত চক্রবর্তী, চৌধুরী মাজহার আলী, শীবা, শতাব্দী ওয়াদুদ, শেলী আহসান, মাে. সিরাজুল ইসলাম, রিয়াদ রায়হান, তৃষ্ণা হাওলাদার, আফরােজা আক্তার, নিলুফার ইয়াসমিন, অধরা প্রিয়া, নাঈমা আলম মাহা, জোনায়েদ, মােস্তাফিজ শাহিন, বােগদাদী, সালমান আরাফাত, বাপ্পা, শ্রাবণ, মুন্না ও আরও অনেকে। বাংলাভিশনের পর্দায় আগামী ১ ডিসেম্বর থেকে দেখা যাবে ‘গুলশান এভিনিউ সিজন ২’। নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে ৫ দিন (বুধবার থেকে রোববার) রাত ৮টা ২০মিনিটে।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited