বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুড়িগ্রামে দুটিতে নৌকা, লাঙ্গল ও স্বতন্ত্র একটি করে বেসরকারি ভাবে বিজয়ী

মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :    |    ০৭:৪৯ পিএম, ২০২৪-০১-০৮

কুড়িগ্রামে দুটিতে নৌকা, লাঙ্গল ও স্বতন্ত্র একটি করে বেসরকারি ভাবে বিজয়ী

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে কুড়িগ্রামে দুটি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক ও দুটি আসনের একটিতে স্বতন্ত্র প্রার্থী ও অপরটিতে জাপা প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে বেসরকারি ভাবে এ তথ্য জানা গেছে।
কুড়িগ্রাম- ১ আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৮৮,৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল হাই সরকার। তিনি পেয়েছেন ৬,১১২৩ ভোট।
এদিকে কুড়িগ্রাম ২-আসনে স্বতন্ত্রী প্রার্থী  ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার ট্রাক প্রতীক নিয়ে ৫৪,৮২৯ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১,০১,৯২৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ পনির উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭,১০০ ভোট।
অপরদিকে কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৌমেন্দ্র সেন গবা পান্ডে নৌকা প্রতিক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৫৪,৪৪৯টি। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ আক্কাস আলী ট্রাক প্রতিকে পেয়েছেন ৩৪,৩৬০টি ভোট।
কুড়িগ্রাম ৪ আসনে বেসরকারি ভাবে জয়ী হয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ বিপ্লব হাসান পলাশ। তিনি নৌকা প্রতীকে মোট ভোট পেয়েছেন ৮১,১৩২। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী ওয়ার্কাস পার্টি মোঃ মুজিবুর রহমান বঙ্গবাসী ঈগল প্রতীকে পেয়েছে ১২,৬৫২ টি ভোট। উল্লেখ তিনি দুপুরের পর অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন।
কুড়িগ্রাম জেলার ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৮২ হাজার ৩২ জন। জেলায় ৭০২টি ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পুর্ন করা হয়।
উল্লেখ্য জেলায় কোন ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়ায় সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে। এসময় কুড়িগ্রামে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করেছেন সেনাবাহিনী ও পুলিশসহ মোট ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনী।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর