বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:২৭ পিএম, ২০২৬-০১-১০

গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

ভোলার লালমোহন উপজেলায় নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ৪ জনকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করছে। শুক্রবার (৯ জানুয়ারি) দিনগত রাতে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নারী কর্মী মাকসুদা বেগমের নেতৃত্বে কয়েকজন নারী কর্মী রায়চাঁদ বাজার এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় তারা স্থানীয় বিএনপি কর্মী মো. রুবেলের বাড়িতে গেলে রুবেল ও কয়েকজন বিএনপি নেতাকর্মী তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দেন এবং গালাগালি করেন। পরে ওই নারী কর্মীরা সেখান থেকে চলে আসেন। এ ঘটনার বিষয়ে মাকসুদা বেগম তার স্বামী ও জামায়াতে ইসলামীর কর্মী মো. জসিমকে জানালে তিনি মোবাইল ফোনে অভিযুক্ত বিএনপি কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে তাকেও গালাগালি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিকেলের দিকে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ১১ দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাঈম এবং উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালসহ উভয় দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। আলোচনার মাধ্যমে সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হলেও রাতে আবার উভয় দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষে আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মধ্যে ৪ জনকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ বিষয়ে ১১ দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাঈম অভিযোগ করে ঢাকা পোস্টকে বলেন, আমাদের সমর্থকরা ঘটনাস্থল ত্যাগ করার সময় বিএনপির নেতাকর্মীরা পেছন থেকে পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়েছে। বিএনপি নেতাকর্মীদের হামলায় আমাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর পথে পথে হামলা চালিয়েছে এবং কুপিয়েছে। আমরা এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল অভিযোগ করে বলেন, জামায়াতের সহায়তায় বিডিপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে লালমোহনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্ট ক্যাডাররা বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তাদের হামলায় আমাদের ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষে উভয় দলের প্রায় ২০ জন আহত হয়েছে। পুরো ঘটনাটি আমরা অনুসন্ধান করছি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর