শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি : | ০৪:০২ পিএম, ২০২০-০৮-২৪
কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির অভিযোগে কোমরে রশি বেঁধে এলাকায় ঘুরানো সেই মা-মেয়েসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার দেবের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) গরু চুরির অভিযোগে মা-মেয়েকে কোমরে রশি বেঁধে মারতে প্রকাশ্যে এলাকায় ঘুরিয়েছে স্থানীয় অতি উৎসাহী লোকজন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে গরুর মালিক অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মাহবুবুল হকের দায়ের করা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।
এদিকে মা-মেয়েকে কোমরে রশি বেঁধে প্রকাশ্যে এলাকায় ঘুরানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর গত শনিবার (২২ আগস্ট) থেকে এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এই ভিডিওতে উৎসুক জনতা রশি দিয়ে বেঁধে মারতে মারতে নিয়ে যেতে দেখা যায়। এ সময় ভিডিওটিতে ইউনিয়ন পরিষদের চৌকিদারকেও দেখা গেছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited