শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৩:২১ পিএম, ২০২২-০৯-২০
চলতি সময়ের ‘হিটমেশিন’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। তার নির্মিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তারই ধারাবাহিকতায় বর্তমানে এর চতুর্থ সিজন প্রচার চলছে। শুধু তাই নয়, অমি এখন পর্যন্ত যতগুলো সিঙ্গেল নাটক নির্মাণ করেছেন সেগুলোও দর্শকপ্রিয়তায় ভেসেছে। আর এ কারণেই ‘হিটমেশিন’ তকমা পেয়ে গেছেন তিনি। তিনি যা বানান তার সবই হিট! এদিকে সম্প্রতি কক্সবাজারে ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন লটের শুটিং শেষ করে ফিরেছেন অমি।
সিরিয়ালটির ঘটনায় নতুন মোড় নিবে ও নানান চমক থাকবে বলেও জানালেন এ নির্মাতা। তবে এবার নতুন চমক নিয়ে আসছেন। প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সম্পূর্ণ বিনোদনভিত্তিক হবে তার এই ওয়েব সিরিজ।
এর আগেও নিশ্চয়ই ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছেন। এবার নির্মাণ করার বিশেষ কোনো কারণ আছে কি? অমি বলেন, ওয়েবে অনেক সময় দিতে হয়, তাছাড়া অনেক প্রস্তাব থাকলেও নানা কারণে আসলে এতদিন ব্যাটে-বলে মেলেনি। এবার সেটা হয়েছে। ডার্ক-কমেডিনির্ভর ওয়েব সিরিজ এটি। সম্পূর্ণ বিনোদনভিত্তিক ওয়েব সিরিজ বানাচ্ছি। কারণ এখন দেখা যায় বেশির ভাগ ওয়েব সিরিজই থ্রিলার কিংবা সিরিয়াস হয়। আমি সেদিকে যাচ্ছি না। কারণ আমার কাজটাই দর্শকদের এন্টারটেইন্ট করা। আমি নিজেও এ ধরনের কাজ করতে ভালোবাসি।
ওয়েব সিরিজের শুটিং কবে আর কোথায় হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে অমি বলেন, ঢাকা ও এর বাইরে শুটিং হবে নভেম্বরের মাঝামাঝি থেকে। হয়তো টাঙ্গাইল থেকে শুরু করতে পারি। ‘ব্যাচেলর পয়েন্ট’র শিল্পীদের পাশাপাশি বাইরের শিল্পীদেরকেও অভিনয়ে দেখা যাবে। টানা এর শুটিং শেষ করবো আমরা। এদিকে অমি জানালেন, আরও একটি ওয়েব সিরিজের কথাও প্রায় পাকাপাকি। তার শুটিংও তিনি করতে চান ডিসেম্বরে।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited