বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রেম নিয়ে বিরোধ : ফটিকছড়িতে খালে মিলল তরুণের মরদেহ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:১৪ পিএম, ২০২৬-০১-২৬

প্রেম নিয়ে বিরোধ : ফটিকছড়িতে খালে মিলল তরুণের মরদেহ

ফটিকছড়ি প্রতিনিধি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর রাজু মিয়া (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খনকাইয়া খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহত রাজু মিয়া ওই এলাকার দায়মুল্লাহ তালুকদার বাড়ির কবির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২১ জানুয়ারি রাতে রাজু মিয়া নিখোঁজ হন। এ ঘটনায় পরদিন ২২ জানুয়ারি রাজুর বাবা কবির হোসেন বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় রাজুর বোন জামাই ফিরোজ আহমেদকে প্রধান আসামি করা হয়। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজু মিয়া প্রতিবেশী এক স্কুলছাত্রীকে পালিয়ে বিয়ে করেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়। ওই বৈঠকে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হলেও রাজুর বোন জামাই ফিরোজ আহমেদ এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বলে অভিযোগ রয়েছে। বৈঠকের কয়েক দিন পর ২১ জানুয়ারি রাতে অভিযুক্ত ফিরোজ আহমেদ রাজু মিয়াকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যান। পরে মামলায় উল্লিখিত অন্য বিবাদীদের সহযোগিতায় তাকে অপহরণ করা হয়। নিখোঁজের পাঁচ দিন পর সোমবার সকালে খনকাইয়া খাল থেকে রাজুর মরদেহ উদ্ধার হয়। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খনকাইয়া খাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর