বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

করোনায় আক্রান্ত প্রণব মুখার্জী

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৩:২২ পিএম, ২০২০-০৮-১০

করোনায় আক্রান্ত প্রণব মুখার্জী

ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জী করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার এক টুইট বার্তায় প্রণব মুখার্জী নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্য স্বাস্থ্যগত সমস্যার কারণে হাসপাতালে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়েছে। ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণব মুখার্জী।
এক টুইট বার্তায় তিনি বলেন, আমি কোভিড-১৯য়ে আক্রান্ত হয়েছি। অন্য কাজে হাসপাতালে যাওয়ার পর করোনা পজিটিভ ধরা পড়েছে। গত সপ্তাহে যারা তার সংস্পর্শে এসেছেন তাদেরকে সেলফ আইসোলেশনে থাকতে এবং কোভিড-১৯ পরীক্ষা করার জন্য ওই টুইট বার্তায় অনুরোধ জানিয়েছেন প্রণব মুখার্জী।
২০১৪ সালে হার্টের সমস্যা ধরা পড়ে তার। সে সময় থেকেই রুটিন মাফিক তাকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। এরই অংশ হিসেবে তিনি হাসপাতালে গিয়েছিলেন। পরবর্তীতে তার দেহে করোনা শনাক্ত করা হয়। প্রণব মুখার্জীর ছাড়াও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ আরও বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে, প্রণবের করোনায় আক্রান্তের খবর প্রকাশ হতেই বিভিন্ন দলের নেতা কর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।
ভারতে যতই দিন যাচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এছাড়া নতুন করে আরও ৬২ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত কয়েকদিন ধরেই ৬০ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়েছে।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকালের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৬৪ জন। ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ৭৪।
ভারতে বর্তমানে করোনার অ্যাকটিভ কেস ৬ লাখ ৩৪ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে এক হাজার সাতজনের। ফলে এখন পর্যন্ত মারা গেছে ৪৪ হাজার ৩৮৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ লাখ ৩০ হাজারের বেশি মানুষ ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে। দেশটিতে সুস্থতার হার ৬৯ দশমিক ৩৩ শতাংশ।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর