বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক :    |    ০৪:৫৩ পিএম, ২০২৬-০৭-০৯

কে জয় করবেন গোল্ডেন বুট

২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও।
গ্রুপ পর্ব ও শেষ ষোলোর ম্যাচ শেষ হওয়ার পর একাধিক তারকা ফুটবলার রয়েছেন সর্বাধিক গোলদাতার দৌড়ে। তবে কোয়ার্টার ফাইনাল থেকেই বদলে যেতে পারে পুরো সমীকরণ।
কারণ, এখান থেকে প্রতিটি গোলের গুরুত্ব কয়েকগুণ বেড়ে যায়।
শীর্ষে লিওনেল মেসি
আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা নিয়েছেন লিওনেল মেসি।
শেষ ষোলোয় মিশরের বিরুদ্ধে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে আবারও প্রমাণ করেছেন, বয়স তার ফুটবল মস্তিষ্ককে স্পর্শ করতে পারেনি। আর্জেন্টিনা যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে, তাহলে আরও অন্তত দুটি ম্যাচ পাবেন তিনি।
ফলে গোল্ডেন বুটের লড়াইয়ে তিনিই আপাতত সবচেয়ে শক্তিশালী দাবিদার।
সেকেন্ড বয় এমবাপ্পে-হালান্ড
তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জার কিলিয়ান এমবাপ্পে। গত দুই বিশ্বকাপেই গোলের বন্যা বইয়ে দেওয়া ফরাসি তারকা নকআউটে একটিমাত্র বিস্ফোরক ম্যাচ খেললেই শীর্ষে উঠে আসতে পারেন। বড় ম্যাচে গোল করার অভ্যাসই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। নরওয়ের আর্লিং হালান্ডও এমবাপ্পের সমান সংখ্যক ৭ গোল করে এমবাপ্পের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। 
এদিকে, স্পেনের গঞ্জালো গার্সিয়াও চমক দেখাচ্ছেন। নকআউট পর্বে তার একটি জোড়া গোলই তাকে গোল্ডেন বুটের দৌড়ে মেসি-এমবাপ্পের সমকক্ষ করে দিতে পারে। ইংল্যান্ডের হ্যারি কেনকেও কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নকআউটে অভিজ্ঞ এই স্ট্রাইকার যেকোনো সময় গোলের ধারায় ফিরতে পারেন।
শুধু গোল নয়, অ্যাসিস্টও গুরুত্বপূর্ণ
তবে শুধু গোল করলেই গোল্ডেন বুট নিশ্চিত হয় না। একাধিক ফুটবলারের গোল সমান হলে আগে দেখা হয় অ্যাসিস্ট। সেটিও সমান থাকলে কম মিনিট খেলেছেন যিনি, তিনিই এগিয়ে থাকেন। অর্থাৎ প্রতিটি গোলের পাশাপাশি প্রতিটি অ্যাসিস্টও এখন সমান গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপের ইতিহাস বলছে, গ্রুপ পর্বের শীর্ষ গোলদাতা সবসময় শেষ পর্যন্ত গোল্ডেন বুট জেতেন না। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল - এই তিন ম্যাচই অনেক সময় পুরো অঙ্ক বদলে যায়। তাই শেষ আটের লড়াই শুরু হওয়ার আগে মেসি এগিয়ে থাকলেও, এমবাপ্পে কিংবা অন্য কেনো নতুন নায়ক শেষ হাসি হাসবেন কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত


মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : : শুরুতেই হতাশা। একেবারে সহজ একটি গোলের সুযোগ নষ্ট করলেন লিওনেল মেসি। চারদিকে হতাশার গুনগুনানি। আর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর