বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে ছাদে ডেকে নিয়ে যুবককে মারধর

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৮:০৭ পিএম, ২০২৫-১১-১৩

ফটিকছড়িতে ছাদে ডেকে নিয়ে যুবককে মারধর

ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং এলাকায় আব্দুল্লাহ আল মাসুদ (৩২) নামে এক যুবককে কৌশলে ডেকে নিয়ে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই যুবক নগরের একটি বেসরকারি হাসপাতালের এআইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) রাত ১ টায় পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর ধুরুং ওন্দা মিয়ার বাপের বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় আহতের ভাই আব্দুল্লাহ আল রাশেদ বাদী হয়ে একই এলাকার পিতা মৃত হারুনের ছেলে মো. ওসমান (২৭) ও মৃত আবুল বশর চৌধুরীর ছেলে মো. আফাজ উদ্দিনের (৩১) নামসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেছেন।
আব্দুল্লাহ আল রাশেদ জানান, তার বড় ভাই আব্দুল্লাহ আল মাসুদ পেশায় একজন ইলেকট্রিশিয়ান। ঘটনার রাতে মুনাফখীল মাদরাসা থেকে ফেরার পথে ওসমান কৌশলে ডেকে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী অন্য আসামিরা লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে মাথা, চোখ, হাত ও পায়ে বেধড়ক আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমদ জানান, এ ঘটনায় ছোট ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর