শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২৫ পিএম, ২০২৬-০২-১২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মো. রুহুল (৮০) নামের এক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বিজিবি সদস্যদের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে এসে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আজমতপুর উপচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে তিনি ভোট দিতে আসেন। এই সময় বিজিবির সদস্যরা তাকে সহোযোগিতায় এগিয়ে আসেন এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে সহোযোগিতা করেন। বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন, আমরা নির্বাচনের দায়িত্বে রয়েছি। অসুস্থ ও চলাফেরায় অক্ষম ভোটারদের সহযোগিতারও কাজ করছি। এই মুরব্বি খুবই বৃদ্ধ এবং হাঁটতে পারেন না। তাই তাকে সহোযোগিতা করে ভোটকক্ষে পৌঁছে দিয়েছি এবং তিনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited