শিরোনাম
সংবাদদাতা, সাতক্ষীরা : | ০৬:২৮ পিএম, ২০২১-১২-১৫
সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার (১৫ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।অভিযুক্ত ধর্ষক তুহিন (২৮) পাথরঘাটা গ্রামের তবিবার রহমানের ছেলে।
ধর্ষণের শিকার গৃহবধূ জানান, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তুহিন ঘরের মধ্যে হঠাৎ ঢুকে পড়েন। এরপর জোরাজুরি করতে থাকেন। ওড়না দিয়ে মুখ তার পেঁচিয়ে ধরে তাকে ধর্ষণ করেন। পরে এ বিষয়ে পুলিশ ও পরিবারের সদস্যদের জানালে জানে মেরে ফেলার হুমকি দেন তুহিন।
গৃহবধূর শাশুড়ি বলেন, আমার ছেলে শারীরিক প্রতিবন্ধী। বউমার সঙ্গে তুহিন যে ঘটনা ঘটিয়েছে, আমি সেটির বিচার চাই। আমি থানায় মামলা দিয়েছি।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার জানান, পরিবারটি খুব অসহায়। গৃহবধূর স্বামী একজন প্রতিবন্ধী। গৃহবধূর মা মানসিক ভারসাম্যহীন। তার শাশুড়ি বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দিয়েছেন। মামলাটি নথিভুক্ত করে ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে। গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited