শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৬ পিএম, ২০২৬-০১-২০
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এছাড়া বিএনপির শীর্ষ এই নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন নরডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক মহলের একটি বিশেষ আগ্রহ রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। বাংলাদেশের উন্নয়ন নিয়ে তারেক রহমানের ভাবনার প্রতি। তিনি বলেন, আজকে ৪টি দেশের প্রতিনিধি সাক্ষাৎ করেছেন। এগুলো সৌজন্য সাক্ষাৎ ছিল। অত্যন্ত সৌহাদ্যপূর্ণভাবে সাক্ষাৎগুলো হয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা কীভাবে তাদের সঙ্গে কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারলে দলের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে কীভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে হুমায়ুন বলেন, বাংলাদেশর নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে, তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে আশাবাদী। এই নির্বাচনের পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক যাত্রার দিকে যাবে তারা আশাবাদী। বৈঠকগুলোতে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান প্রেস সচিব সালেহ শিবলী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহাদী আমিন ও বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited