শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৪:৫৬ পিএম, ২০২৫-০৯-২০
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া বিয়ে করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর ঢাকার মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের প্রায় পাঁচ বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসলেন আলোচিত এই অভিনেত্রী। বিষয়টি শবনম ফারিয়া নিজেই নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁর স্বামীর নাম তানজিম তৈয়ব। রাজশাহীর সন্তান তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। বিয়ের অনুভূতি জানাতে গিয়ে শবনম ফারিয়া বলেন, ‘বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল— আতঙ্কের চেয়ে কম নয়। বিবাহবিষয়ক ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে ভেবেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।’ তিনি জানান, বিয়ের সিদ্ধান্তটি হঠাৎ হওয়ায় তাঁর একমাত্র ননদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। সে সময় অপুর কর্মস্থল ছিল একটি বেসরকারি বিপণন সংস্থা। তবে বিয়ের দেড় বছরের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরে। ২০২০ সালের ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। শবনম ফারিয়া মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর একক নাটক ও ধারাবাহিকে অভিনয় করে দ্রুত জনপ্রিয়তা পান। এদিকে, ফারিয়ার সাবেক স্বামী হারুনুর রশীদ অপুও এরই মধ্যে নতুন জীবন শুরু করেছেন। তিনি তরুণ উপস্থাপিকা ও মডেল নওরিন আহমেদকে বিয়ে করেছেন।
বিনোদন ডেস্ক : : অনেক বছর আগের এক সাক্ষাৎকারে মান্নাকে প্রশ্ন করা হয়েছিল, কতদিন বাঁচতে চান? উত্তরে স্মিত হেসে এক দী...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড অভিনেতা রাজপাল যাদবের পর এবার চেক বাউন্স মামলায় আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেত্রী আমিশা প্যা...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ভোট দেওয়ার ৫ দিন পেরিয়ে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আন্তর্জাতিক অঙ্গনে এবার নিজের মুন্সিয়ানা দেখাতে প্রস্তুত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফি...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর টু’ মুক্তির আগেই বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন নির্মাতা ও প্রয...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই পর্দায় নতুন কোনো ম্যাজিক। এবার সেই ম্যাজিকে নতুন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited