বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বেনাপোল বন্দরের সঙ্গে অন্য কোনো বন্দরের তুলনা করা যাবে না : নৌপরিবহন সচিব

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৬ পিএম, ২০২৫-১১-২৩

বেনাপোল বন্দরের সঙ্গে অন্য কোনো বন্দরের তুলনা করা যাবে না : নৌপরিবহন সচিব

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (এনডিসি) ড. নুরুন্নাহার চৌধুরী বলেছেন, বেনাপোল স্থলবন্দরের গুরুত্ব অপরিসীম। এই স্থলবন্দর থেকে দেশে সিংহভাগ রাজস্ব আদায় হয়ে থাকে। স্থলবন্দরের কাজ ব্যবসায়ীদের সহযোগিতা করা, তাদের পণ্য আটক নয়। এই বন্দরের সঙ্গে অন্য কোনো বন্দরের তুলনা করা যাবে না। তিনি বলেন, এই বন্দরকে অন্য বন্দরের চেয়ে গুরুত্ব বেশি দেওয়া হয়। এই পথে ভারত থেকে দেশের সিংহভাগ পণ্য আমদানি হয়। সেই সঙ্গে রপ্তানিও বেশি হয়ে থাকে। বন্দর ব্যবহারে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শনিবার (২২ নভেম্বর) বেনাপোল স্থলবন্দরের সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. নুরুন্নাহার চৌধুরী বলেন, বন্দরে চুরি, ছিনতাই সবকিছু রোধ করার জন্য রয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও সিকিউরিটি বাহিনী। ব্যাবসায়ীদের আমদানি পণ্যের সুরক্ষার জন্য রয়েছে ফায়ার সার্ভিস টিম। এই টিমের কাছে যে অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে তা মাঝে মাঝে পরীক্ষা করার জন্য বন্দর কর্তৃপক্ষকে দেখতে হবে। তিনি বন্দর কার্যক্রমে গতি ফিরিয়ে আনা ও রাজস্ব আদায় আরও বৃদ্ধি করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মাদ মানজুরুল মান্নানের সভাপতিত্বে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফিরোজ আহমেদ, যুগ্মসচিব মো. রুহুল আমীন, বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন, নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন, বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার তৌফিকুর রহমান, বেনাপোল পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিশ্বাস, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ, ৪৯ বিজিবি’র বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কোম্পানি কমান্ডার মো. মিজানুর রহমান, বন্দরের আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বন্দর ব্যবহারকারী অংশীজনদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, বন্দর বিষয়ক সম্পাদক মেহের উল্লাহ, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী, ৮৯১ এর সাধারণ সম্পাদক লিটন হোসেন প্রমুখ। সভায় অংশীজনদের পক্ষ থেকে উত্থাপিত দ্রুত পণ্য খালাসে হয়রানিসমূহ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ, রাজস্ব ফাঁকি রোধে কঠোর ব্যবস্থা, আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা ও রাজস্ব আয় বৃদ্ধির বিষয়ে মতামত প্রদান, পণ্য রক্ষণাবেক্ষণে ৫২ একর জমি অধিগ্রহণে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ, দ্রুত চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ের ওপর নির্দেশিকা প্রদান করেন ড. নুরুন্নাহার চৌধুরী।

রিটেলেড নিউজ

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত


বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত


ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর