শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৪:৩১ পিএম, ২০২১-০৬-০৬
চট্টগ্রামের মিরসরাই ও বোয়ালখালীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এদের একজন শিক্ষার্থী ও অপরজন দিনমজুর।
রোববার (৬ জুন) সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল ১০টার দিকে মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নের ৯ নম্বর পূর্ব ডোমখালী ওয়ার্ড এলাকায় বাবার সঙ্গে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় শিক্ষার্থী সাজ্জাদ হোসেন (১৬) এর। এসময় আহত হয় তার বাবা মো. মোশারফ হোসেন। সাজ্জাদ স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ইউপি সদস্য আইয়ুব আলম বলেন, বাবার সঙ্গে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ছেলের মৃত্যু হয়, গুরুতর আহত হয় বাবা। বাবাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বোয়ালখালীতে বজ্রপাতে মো.জাহাঙ্গীর (৩৯) নামের দিনমজুরের মৃত্যু হয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড়ের গরজংগিয়া এলাকায় লেবু বাগানে কাজ করার সময় এ ঘটনা ঘটে। দুপুর দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের মোস্তফা কামালের ছেলে। শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, জাহাঙ্গীরের বৃদ্ধ মা, স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। পরিবারে সে একমাত্র উপার্জনক্ষম ছিল। পরিবেশ বিজ্ঞানীদের মতে, শীতের পর বঙ্গোপসাগর থেকে উষ্ণ বাতাস আসতে শুরু করে, আর হিমালয় থেকে আসে ঠাণ্ডা বাতাস। দক্ষিণের গরম ও উত্তরের ঠাণ্ডা বাতাসে তৈরি হয় বজ্রমেঘ। একটি মেঘের সঙ্গে আরেকটি মেঘের ঘর্ষণে বজ্রের তৈরি হয়। এরকম উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তরঙ্গ যখন মাটিতে নেমে আসে, তখন কাছে যা পায়, তাতেই আঘাত করে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited