বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভূমিহীনদের টাকা আত্মসাৎ, এনজিও কর্মকর্তার কারাদণ্ড

চট্টগ্রাম সংবাদদাতা    |    ০৫:৫২ পিএম, ২০২৫-১০-২০

ভূমিহীনদের টাকা আত্মসাৎ, এনজিও কর্মকর্তার কারাদণ্ড

 ফটিকছড়িতে ভূমিহীনদের নামে সরকারি বরাদ্দ হওয়া ঋণের টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলায় সৈয়দ হাসানুজ্জামান লোটন নামে এক এনজিও কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।  
সোমবার (২০ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো.মিজানুর রহমানের আদালত এই রায় দেন।
দণ্ডিত হাসানুজ্জামান লোটন ঢাকার মোহাম্মদপুর ইকবাল রোডের ‘রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর ল্যান্ডলেস (র‍্যাডন)’ নামে একটি এনজিও সংস্থার মহাসচিব। তিনি টাঙ্গাইল জেলার সদর থানার আকুরটাকুর পাড়ার শিমুলতলী রোডের মৃত সৈয়দ এম এন হুদার ছেলে।
জানা যায়, এনজিও র‍্যাডনের মহাসচিব সৈয়দ হাছানুজ্জামান লোটনের বিরুদ্ধে ২০০৩ সালের ১৮ মে তৎকালীন দুদকের সহকারী পরিদর্শক চৌধুরী এম এন আলম বাদী হয়ে ফটিকছড়ি থানায় দুটি মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত সৈয়দ হাছানুজ্জামান লোটন পূর্ব থেকেই ভূমি মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার ১০টি আদর্শ গ্রামের ভূমিহীনদের মধ্যে ঋণ বিতরণের দায়িত্বে ছিলেন। এ প্রকল্পের জন্য র‍্যাডনকে ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ২ লাখ ২৩ হাজার ১৭০ টাকা আত্মসাৎ করেন তিনি। তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য শেষে মামলা দুটির রায় দিয়েছেন আদালত।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট মো.রেজাউল করিম রনি বাংলানিউজকে বলেন, ৭৯ হাজার ১৭০ টাকা আত্মসাতের একটি মামলায় ৬জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে আসামি হাসানুজ্জামান লোটনকে দোষী সাব্যস্ত করে ৪০৯ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, আত্মসাৎ করা ৭৯ হাজার ১৭০ টাকা জরিমানা করা হয়েছে।  
দুদকের আরেক আইনজীবী অ্যাডভোকেট মুহম্মদ কবির হোসাইন বাংলানিউজকে বলেন, ১ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাতের মামলায় সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি হাসানুজ্জামান লোটনকে দোষী সাব্যস্ত করে ৫ বছর সশ্রম কারাদণ্ড, আত্মসাৎ করা সমপরিমাণ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
প্রসঙ্গত, একই আদালত ২০২৩ সালে ২১ সেপ্টেম্বর ফটিকছড়ি উপজেলার ভূমিহীনদের নামে সরকারি বরাদ্দ হওয়া ঋণের টাকা আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় হাসানুজ্জামান লোটনকে ৪ বছর কারাদণ্ড দিয়েছিলেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর