বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বেনাপোলে তুচ্ছ ঘটনায় হাতাহাতির পর ককটেল বিস্ফোরণ,এলাকায় আতঙ্ক

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৫৬ পিএম, ২০২৫-১১-০৮

বেনাপোলে তুচ্ছ ঘটনায় হাতাহাতির পর ককটেল বিস্ফোরণ,এলাকায় আতঙ্ক

যশোর ব্যুরো :
যশোরের বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার ৪ নম্বর বেনাপোল ইউনিয়নের পোড়াবাড়ী ডুবপাড়া মোড়ে ঘটনাটি ঘটে। উত্তর কাগজপুকুর গ্রামের মোটরসাইকেল আরোহী সুমন (৩০) ও সুমন মিয়া (৩২) পোড়াবাড়ী হয়ে কাগজপুকুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয় দুই যুবক সাগর (২০) ও পারভেজ (২২) সাইড না দেওয়ায় সুমন মোটরসাইকেল থামিয়ে সাগরকে চড় মারেন।
এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয়েই ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুক্ষণ পর সুমন তার এলাকার কয়েকজনকে নিয়ে আবার ঘটনাস্থলে ফিরে আসেন এবং প্রতিপক্ষ সাগর ও পারভেজকে খুঁজতে থাকেন। তাদের না পেয়ে তারা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ক্ষতিসাধন করেন এবং পোড়াবাড়ী মোড়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়,বিস্ফোরণের পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে নজরদারি অব্যাহত রেখেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর