শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৯:১৮ পিএম, ২০২৫-১২-১৫
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন তামান্নাকে খুনসহ আরও দুটি মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) আবেদন মঞ্জুর করেছে আদালত।
সোমবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন। এর আগে রোববার চান্দগাঁও থানা পুলিশ মামলা দুটিতে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। এদিন রাজশাহী কারাগার থেকে সাজ্জাদ এবং ফেনী কারাগার থেকে শারমিন অনলাইনে চট্টগ্রাম আদালতে সংযুক্ত হয়েছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) ও যুবলীগের নেতা-কর্মীদের হামলায় ফজলে রাব্বী নিহত হওয়া এবং নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ ও আদালত সূত্র জানায়, সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও একাধিক হত্যাসহ ৮টি মামলা রয়েছে। গত সেপ্টেম্বরে ৪টি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে তারা জামিন পেয়েছেন। তবে ওই আদেশ চলতি সপ্তাহের শেষের দিকে চট্টগ্রামের আদালতে পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে।
গত ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন। বন্দি থাকা অবস্থায় চট্টগ্রামে ডাবল মার্ডারসহ একের পর এক হত্যাকাণ্ডে নাম জড়ায় সাজ্জাদ হোসেন ও তার বাহিনীর। গত ১০ মে দিবাগত রাতে দিকে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে শারমিনকে গ্রেপ্তার করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited