শিরোনাম
সংবাদদাতা, মীরসরাই :: | ০৪:৩৯ পিএম, ২০২০-১০-১৪
চট্টগ্রামের মিরসরাইয়ে সাড়ে ৪ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট নিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্প। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারিয়ারহাট পৌরসভার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকার আবুল কালামের ছেলে মোঃ নজরুল ইসলাম (২৬) ও জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের রফিক উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান (২৪)।
র্যাব-০৭ ফেনী ক্যাম্পের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ জুনায়েদ জাহেদী জানান, র্যাব-৭, ফেনী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বারিয়ারহাট পৌরসভার শাহ আমানত হোটেল এন্ড বিরিয়ানী হাউজ এর ভি আই পি কেবিনের ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে ।
উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৭,ফেনী ক্যাম্পের একটি অভিজাতিক ওই হোটেলের ভি আই পি কেবিনের ভিতর উপস্থিত হওয়া মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা দুই জনকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত জনতার সম্মুখে আটককৃত আসামীদেরকে তল্লাশী করে তাদের নিকট হতে সর্বমোট ৯৫৫ (নয়শত পঞ্চান্ন) পিস হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আসামীদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সীমান্তবর্তী এলাকা হতে এনে বারিয়ারহাট, ফেনী চট্টগ্রাম সহ বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৪ লক্ষ ৭৭ হাজার ৫০০ শত টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited