শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৭:৫৪ পিএম, ২০২৩-০৪-০৫
ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি । প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই সম্মাননায় ভূষিত হয়েছে তিনি।এ বছর এমসিসির আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে ১৯ জনকে। এর মধ্যে ১৭ জন ক্রিকেটার, বাকি দুজন ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব।
মাশরাফির আগে ২০০৩ সালে এই ক্যাটাগরিতেই সম্মানসূচক আজীবন সদস্যপদ পান সাবেক বিসিবি সভাপতি ও ক্রিকেট সংগঠক সাবের হোসেন চৌধুরী।আজ এমসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘এমসিসি বিশ্বের সেরা কিছু ক্রিকেটারকে এই ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করে। আজ এই তালিকায় সর্বশেষ অন্তর্ভুক্ত সম্মানিত পুরুষ ও মহিলা ক্রিকেটারদের নাম প্রকাশ করে আমরা আনন্দিত।’
মাশরাফির সঙ্গে আজীবন সদস্য হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মেরিসা আগুইলেইরা; ভারতের এমএস ধোনি, ঝুলন গোস্বামী, সুরেশ রায়না, মিতালি রাজ ও যুবরাজ সিং; ইংল্যান্ডের জেনি গান, লরা মার্শ, আনিয়া শ্রাবসোল, কেভিন পিটারসেন ও ইয়ন মরগ্যান; অস্ট্রেলিয়ার র্যাচেল হেইন্স, নিউজিল্যান্ডের অ্যামি স্যাটারথওয়েট ও রস টেইলর, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ এবং দক্ষিণ আফ্রিকায় ডেল স্টেইন।
১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এমসিসি। প্রায় ২০০ বছর ধরে ক্রিকেটের নানা আইন প্রণয়ন ও উন্নয়নের সঙ্গে জড়িত সংস্থাটি।
স্পোর্টস ডেস্ক : : চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রা...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। র...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited