শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:০৬ পিএম, ২০২৫-০৮-২৩
বাগেরহাট প্রতিনিধি :
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটেরমোংলা বন্দরের পশুর নদীতে বাল্কহেড থেকে পড়ে একজন লস্কর নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চলছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মোঃ মাকরুজ্জামান জানায়, মোংলা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীতে পশুর নদীতে থাকা বাল্কহেড এমভি শোভা’র লস্কর রমজান হোসেন রাব্বি (২০) অসাবধানতাবশত শনিবার ভোর সাড়ে ৫ টায় নদীতে পড়ে নিখোঁজ হয়। এরপর খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে কোস্ট গার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। তাদের কার্যক্রমে বন্দর কর্তৃপক্ষ তদারকি করছে।
নিখোঁজ রাব্বি ঝালকাঠির কাঠালিয়ার জলিল শিকদারের ছেলে বলে জানা গেছে।
বাল্কহেড ‘এমভি শোভা’র মাস্টার মুজ্জাফর মোল্লা বলেন, শনিবার ভোর ৪টায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম লোড করে ঢাকার মেঘনা ঘাটের উদ্দেশ্যে বাল্কহেডটি ছেড়ে আসি। এরপর বাল্কহেডের লস্কর রাব্বি আমাকে এক কাপ চা দিয়ে যায়। পরে রাব্বিসহ তিনজন স্টাফ বাল্কহেডের সাইডে বসে চা খাচ্ছিল। তখন অসাবধানতাবশত বাল্কহেড থেকে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা খোঁজাখুঁজি করি। না পেয়ে ৯৯৯ এ কল করলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ আসে। তারা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। বাল্কহেডে আমরা সাতজন স্টাফ-কর্মচারী ছিলাম।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited