শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৫৯ পিএম, ২০২৩-০৮-১৫
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামায?াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এর আগে সকাল ১০টায় দেলাওয়ার হোসেন সাঈদীর মরদেহবাহী গাড়িটি পিরোজপুরে পৌঁছায়। তবে তার ছেলে মাসুদ সাঈদী পিরোজপুরে পৌঁছাতে না পারায় জানাজায় অংশ নেওয়া মুসল্লিদের দাবির মুখে জানাজার দেরিতে শুরু হয়। সাঈদী ফাউন্ডেশন মাঠ পূর্ণ হয়ে পাশের এক থেকে দেড় কিলোমিটার সড়কে মুসল্লিরা অবস্থান নেন। মরদেহবাহী গাড়িটি পিরোজপুরে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন জামায়াতের নেতাকর্মীসহ উপস্থিত সাধারণ মানুষ। বর্তমানে তার মরদেহ ফ্রিজিং গাড?িতে সাঈদী ফাউন্ডেশনের সামনের মাঠে রাখা আছে। পরবর্তী সময়ে দলীয? ও পারিবারিক সিদ্ধান্ত অনুযায?ী সাঈদীকে তার নিজ প্রতিষ্ঠান আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পাশের পারিবারিক কবরস্থানে তার বড় ছেলের কবরের পাশে দাফন করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সাঈদীর মৃত্যু হয়। এর আগে রোববার (১৩ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে আনা হয়েছিল দেলাওয়ার হোসাইন সাইদীকে। তার আগে বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে তাকে কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার বুকে ব্যথা, হার্টে সমস্যা, প্রেশার ও ডায়াবেটিসজনিত কিছু সমস্যা ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited