বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রোমাঞ্চে ঠাসা ম্যাচ, রেকর্ডের বৃষ্টি মিরপুরে

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৯ পিএম, ২০২৫-১০-২২

রোমাঞ্চে ঠাসা ম্যাচ, রেকর্ডের বৃষ্টি মিরপুরে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে। যেখানে ১ রানের ব্যবধানে হেরে যায় টাইগাররা।
ম্যাচে যেমন উত্তেজনা ছিল, তেমনি গড়া হয়েছে একের পর এক অনন্য রেকর্ড।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫০ ওভারে করে ২১৩ রান। ইনিংসের শেষ দিকে মাত্র ১৪ বলে অপরাজিত ৩৯ রানের টর্নেডো ইনিংস খেলেন রিশাদ হোসেন, যার ব্যাটে ঝড় বইয়ে যায় শেষ ওভারগুলোতে। জবাবে ১৭৭ রানে ৮ উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফিরিয়ে আনেন শাই হোপ। তার ৬৭ বলে ৫৩ রানের ইনিংসে সমতায় শেষ হয় ম্যাচ। ভাগ্য নির্ধারিত হয় সুপার ওভারে।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে ক্যারিবিয়ানরা তোলেন ১০ রান। বাংলাদেশের পক্ষে ওভারের শুরুতেই ওয়াইড ও নো বল মিলে ৫ রান এলেও, শেষ পর্যন্ত ১ রানের ব্যবধানে জয়ের হাসি ওয়েস্ট ইন্ডিজের মুখে।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে সবকটি ৫০ ওভারই করেছেন স্পিনাররা! ওয়ানডে ইতিহাসে এই কীর্তি এই প্রথম। এর আগে সর্বাধিক ৪৪ ওভার স্পিন করানোর রেকর্ড ছিল শ্রীলঙ্কার দখলে। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে মোট ৯২ ওভার স্পিন বোলিং; যা ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে স্পিনাররা করেছিলেন ৭৮.২ ওভার।
ওয়ানডেতে অন্তত ৩০ রান করা কোনো বাংলাদেশি ব্যাটারের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেট এখন রিশাদের। তার ১৪ বলে ৩৯ রানের ইনিংসে স্ট্রাইকরেট ২৭৮.৫৭, যা ছাড়িয়ে গেছে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের ২৭৫ স্ট্রাইকরেটকে।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই ম্যাচ দিয়েই ওয়ানডে ফরম্যাটে প্রথম সুপার ওভার খেলল টাইগাররা। সুপার ওভারে বাংলাদেশের হয়ে প্রথম বল করেন মোস্তাফিজুর রহমান। তিনিই দেশের হয়ে প্রথম ও একমাত্র সুপার ওভারের উইকেট শিকারী। প্রথম ক্যাচ ধরেন সাইফ হাসান।
ব্যাট হাতে প্রথম মুখোমুখি হন সৌম্য সরকার, পরে যোগ দেন সাইফ ও নাজমুল হোসেন শান্ত।
রোমাঞ্চে ভরা এই ম্যাচ শেষ পর্যন্ত হাতছাড়া হলেও বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে নতুন অধ্যায় যোগ হয়। এখন সিরিজ ১-১ সমতায়। সিরিজের ভাগ্য নির্ধারণ হবে ২৩ অক্টোবর মিরপুরে, তৃতীয় ও শেষ ওয়ানডেতে।

রিটেলেড নিউজ

কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : : চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রা...বিস্তারিত


ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি

ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি

স্পোর্টস ডেস্ক : : আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফু...বিস্তারিত


ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নত...বিস্তারিত


বাবর-শাহিনেই আস্থা উসমান তারিকের

বাবর-শাহিনেই আস্থা উসমান তারিকের

স্পোর্টস ডেস্ক : : দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক...বিস্তারিত


বিশ্বকাপ চলাকালেই কোচিংয়ের প্রস্তাব পেলেন গম্ভীর

বিশ্বকাপ চলাকালেই কোচিংয়ের প্রস্তাব পেলেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক : : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। র...বিস্তারিত


বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: