শিরোনাম
সংবাদদাতা, রাজশাহী | ০৬:০৩ পিএম, ২০২০-১০-২৮
রাজশাহী দুর্গাপুর উপজেলায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার উজালখলসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবদুস সালাম পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের বাসিন্দা। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদা বানু বলেন, বুধবার সকালে মোটরসাইকেলে দুর্গাপুর থেকে তাহেরপুরের উদ্দেশে যাচ্ছিলেন আব্দুস সালাম। এ সময় উজালখলসী গ্রামের জাগিরপাড়া কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় বিপরীত দিক থেকে আসা পান বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আবদুস সালামকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited