বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বৈদ্যুতিক গাড়ি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এখন লাভজনক : শাওমি

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৩ পিএম, ২০২৫-১১-১৯

বৈদ্যুতিক গাড়ি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এখন লাভজনক : শাওমি

 চীনের প্রযুক্তি জায়ান্ট শাওমি মঙ্গলবার জানিয়েছে, স্মার্ট বৈদ্যুতিক যানবাহন ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা উদ্ভাবনের জন্য নিবেদিত তাদের ব্যবসায়িক বিভাগটি প্রথমবারের মতো ত্রৈমাসিক মুনাফা অর্জন করেছে। তবে কোম্পানির সভাপতি লু ওয়েইবিং সতর্ক করে বলেছেন, মেমোরি চিপের দাম বৃদ্ধির কারণে সরবরাহ শৃঙ্খলে যে সংকট সৃষ্টি হয়েছে, তা আগামী বছর স্মার্টফোন বাজারে প্রভাব ফেলবে। চীনের এই প্রযুক্তি প্রতিষ্ঠান গত বছর তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি মডেল বাজারে ছাড়ে। প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন, ট্যাবলেট ও হোম অ্যাপ্লায়েন্সের জন্য পরিচিত। সম্প্রতি এটি বৈদ্যুতিক গাড়ি (ইভি) বাজারে প্রবেশ করেছে। এছাড়া, শাওমি এপ্রিলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সরঞ্জাম উন্নয়নের প্রতিযোগিতায় অংশ নেয় এবং তাদের নিজস্ব জেনারেটিভ মডেল প্রকাশ করে। শাওমির বক্তব্য অনুযায়ী, ‘২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে আমাদের স্মার্ট ইভি, এআই ও অন্যান্য নতুন উদ্যোগ বিভাগ একক প্রান্তিকে প্রথমবারের মতো অপারেশন থেকে ইতিবাচক আয় অর্জন করেছে। আয় ছিল ৭০০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৯৮ মিলিয়ন মার্কিন ডলার)।’ এই সাফল্য শাওমির প্রযুক্তি ও বৈচিত্র্যময় উদ্যোগ প্রতিষ্ঠানটির প্রতি বাজারের আস্থাকে আরও দৃঢ় করছে। স্মার্টফোন, ট্যাবলেট ও গৃহস্থালী যন্ত্রপাতিসহ বিস্তৃত সাশ্রয়ী মূল্যের পণ্যের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত শাওমি। কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, এই খাত থেকে রাজস্ব রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে, যেখানে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মোট রাজস্ব ১১৩ দশমিক ১ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। সামঞ্জস্যপূর্ণ নিট মুনাফা বছরে ৮১ শতাংশ বেড়ে ১১ দশমিক ৩ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। তবে আশাব্যঞ্জক এই ত্রৈমাসিক ফলাফল সত্ত্বেও, গত ছয় মাসে শাওমির শেয়ারের দাম ২০ শতাংশেরও বেশি কমেছে। বিশ্লেষকরা বলছেন, কোম্পানির জন্য প্রতিকূলতার মধ্যে রয়েছে এআই প্রযুক্তির চাহিদা, স্মার্টফোন ও অন্যান্য গৃহস্থালী প্রযুক্তিতে ব্যবহৃত মেমোরি চিপের দাম বাড়িয়ে দেওয়া। শাওমির প্রেসিডেন্ট লু ওয়েইবিং মঙ্গলবার এই বিষয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি, চাপটি এই বছরের তুলনায় অনেক বেশি হবে।’ তিনি আরো বলেন, ‘সামগ্রিকভাবে, আমি মনে করি, পণ্যের খুচরা মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।’

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর