বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হ্যাকারদের কবলে কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার :    |    ০৩:৫০ পিএম, ২০২৬-০১-১৪

হ্যাকারদের কবলে কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট

কক্সবাজারের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে ভারতীয় পতাকার ছবি দেখা যায়। এ ছাড়া, ওয়েরবসাইটের ‘অ্যাবাউট’ অপশনে ‘7 PROXIES’ নামে একটি লোগো সংযুক্ত করা হয়। তবে কোন দেশ থেকে হ্যাক করা হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ওয়েবসাইটটি পুনরুদ্ধারে ইতোমধ্যে কাজ শুরু করার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আকতার উদ্দীন চৌধুরী ঢাকা পোস্টকে রাত সাড়ে ১১টার দিকে বলেন, কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি, কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। আমরা যে কোম্পানি থেকে ডাটা ও ওয়েবসাইট সাপোর্ট নিয়েছি, তাদেরকে বিষয়টি জানানো হয়েছে। তারা বর্তমানে ওয়েবসাইট রিকভারি ও সমস্যার সমাধানে কাজ করছে। অধ্যক্ষ বলেন, হ্যাক হওয়া ওয়েবসাইটে কলেজের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংরক্ষিত ছিল। এর মধ্যে রয়েছে কলেজের হিসাবনিকাশ, শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, অটোমেশন সিস্টেমের ডাটা, কলেজের বিভিন্ন ইনফরমেশন এবং হাজিরা ব্যবস্থার তথ্য। তিনি আরও বলেন, আমাদের কাছে ব্যাকআপ রয়েছে, তবে এ ঘটনায় আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছি। ‘সিস্টেম মেইনটেইন্স’ শেষ হলে আশা করি সাইটটি আবার দ্রুতই সচল হবে। ওয়েবসাইটে ভারতীয় পতাকা প্রদর্শনের বিষয়ে অধ্যক্ষ বলেন, এটা কাকতালীয় নয়। যারা এই কাজটি করেছে, তারা উদ্দেশ্যমূলকভাবেই করেছে। এ বিষয়ে কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদল নেতা সাইফুল ইসলাম শাকিল বলেন, কক্সবাজার সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি বর্তমানে হ্যাকড হয়েছে। এর মাধ্যমে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানো হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ সাইটের বিষয়টি সমাধানে কাজ করছে বলে অবগত হয়েছি। ওয়েবসাইটে প্রকাশিত কোনো তথ্য দেখে কেউ বিভ্রান্ত যাতে না হয় এবং যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার করা না হয় সেজন্য আমরা শিক্ষার্থীসহ সবাইকে অনুরোধ জানাচ্ছি। ১৯৯৩ সালে কক্সবাজার সিটি কলেজ প্রতিষ্ঠিত হয়। জেলার অন্যতম বেসরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ হাজার।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর