বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

গাজা থেকে ইসরাইলকে পূর্ণ প্রত্যাহারের আহ্বান আরব পররাষ্ট্রমন্ত্রীদের

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:৪২ পিএম, ২০২৪-০৯-১১

গাজা থেকে ইসরাইলকে পূর্ণ প্রত্যাহারের আহ্বান আরব পররাষ্ট্রমন্ত্রীদের

আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার ফিলাডেলফি করিডোর এবং রাফাহ ক্রসিংসহ  গাজা থেকে ইসরাইলকে সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
মিশরের কায়রোতে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ে আরব লীগ (এএল) কাউন্সিলের ১৬২ তম অধিবেশনের পরে জারি করা একটি প্রস্তাবে মন্ত্রীরা ‘আগ্রাসনের পরের দিন’ থেকে ইসরাইলি ঘোষণা এবং গাজার যে কোনও অংশ তার নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।
জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের পাশাপাশি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও বৈঠকে উপস্থিত ছিলেন, ১৩ বছরে আরব লীগ মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রথমবারের মতো যোগ দিলেন।
ফিলিস্তিন-মিশর সীমান্ত সার্বভৌম,‘যা স্পর্শ করা উচিত নয়’ এ কথা উল্লেখ করে প্রস্তাবে ‘প্রযোজ্য নিয়ম অনুসারে রাফাহ ক্রসিং পরিচালনা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়েছে এবং এর মাধ্যমে নিরাপদ,পর্যাপ্ত ও দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর সমস্ত বাধা অপসারণ করার দাবি জানানো হয়েছে।’
ইসরাইলি সেনাবাহিনী ফিলাডেলফি করিডোর, মিশর-গাজা সীমান্ত বরাবর ১০০ মিটার প্রশস্ত এবং ১৪-কিমি দীর্ঘ বাফার জোন এবং রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ মে মাসে নিয়ন্ত্রণে নিয়ে মানবিক সহায়তার ট্রাকগুলোর প্রবেশ বন্ধ করে দেয়।
২ সেপ্টেম্বর, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরাইলি বাহিনী করিডোর থেকে ‘প্রত্যাহার করা হবেনা’। নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেন যে, মিশর থেকে গাজায় ভবিষ্যতে অস্ত্র চোরাচালান রোধ করার জন্য এটিকে নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ।
প্রস্তাবে মন্ত্রীরা বলেন, নেতানিয়াহু ‘মিথ্যা অভিযোগ তুলে’ করিডোর থেকে সৈন্য প্রত্যাহারে দাবি প্রত্যাখ্যান করছেন।
মন্ত্রীরা মিশর,কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তার সরকারের উস্কানিমূলক নীতি থেকে মনোযোগ সরানোর ‘মরিয়া প্রচেষ্টার’ নিন্দা করেছেন ।

রিটেলেড নিউজ

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত


দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত


পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর,  শিলচর (আসাম)  ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত


ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত


মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত


এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর