বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাগরে নামলো চীনের তৃতীয় বিমানবাহী রণতরী

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:২৩ পিএম, ২০২২-০৬-১৮

সাগরে নামলো চীনের তৃতীয় বিমানবাহী রণতরী

নিজেদের তৃতীয় ও সবচেয়ে অত্যাধুনিক বিমানবাহী রণতরী সাগরে নামালো চীন। শুক্রবার (১৭ জুন) স্থানীয় সময় বেলা ১১টায় সাংহাইয়ের জংনান শিপইয়ার্ড থেকে এ রণতরীটি চালু করা হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) এ তথ্য নিশ্চিত করেছে।

সিজিটিএন জানিয়েছে, নতুন রণতরীটির নামকরণ করা হয়েছে দক্ষিণপূর্বাঞ্চলের উপকূলীয় প্রদেশ ফুজিয়ানের নামে। দেশীয়ভাবে ডিজাইন করা রণতরীটি যুক্তরাষ্ট্রসহ প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোকে চীনের সামরিক বাহিনীর আধুনিকায়নের বার্তা পাঠাচ্ছে।

শুক্রবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রণতরীটি পানিতে নামানো হয়। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান শু কিলিয়াং উপস্থিত ছিলেন। তিনি রণতরীটি গ্রহণ করা চীনা নৌবাহিনীর একটি ইউনিটের কাছে শংসাপত্র হস্তান্তর করেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নৌবাহিনীর কয়েক ডজন সদস্য জাহাজটির সামনে লাইন ধরে দাঁড়িয়ে চীনের জাতীয় সংগীত পরিবেশন করেন।

৮০ হাজার টনের ফুজিয়ানে একটি পূর্ণদৈর্ঘ্যের ফ্লাইট ডেক এবং একটি ক্যাটাপল্ট লঞ্চ সিস্টেম (স্বল্প পরিসর থেকে উড্ডয়ন পদ্ধতি) যুক্ত রয়েছে। এটি ২০১৯ সালের শেষের দিকে চালু হওয়া শানডং এবং ১৯৯৮ সালে ইউক্রেন থেকে কেনা লিয়াওনিং-এর সঙ্গে যুক্ত হবে। বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছে এ ধরনের ১১টি বিমানবাহী রণতরী রয়েছে। তালিকায় চীনের ঠিক পরেই রয়েছে ব্রিটেনের নাম, যাদের বিমানবাহী রণতরীর সংখ্যা দুটি।

তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের কর্তৃত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এ উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলছে চীন, যার সর্বশেষ নজির এই ফুজিয়ান। তাইওয়ান একটি স্ব-শাসিত গণতন্ত্রিক দেশ। তবে চীন তাইওয়ানকে তার নিজস্ব ভূখণ্ড বলে মনে করে এবং দ্বীপটিকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনতে সব সময় শক্তি প্রয়োগ করে আসছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর