শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৮ পিএম, ২০২৬-০১-১৫
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর ২২তম সিন্ডিকেট সভা মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান একে সভাপতিত্ব করেন। সিন্ডিকেট সভায় ২১তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি ও নিয়োগ কমিটি কর্তৃক সুপারিশ করা ব্যক্তিদের পদোন্নতি ও নিয়োগ অনুমোদন, ২১তম শৃঙ্খলা কমিটি সভার সুপারিশগুলোর অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়। এসময় উপস্থিত ছিলেন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন) এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান (অব.), বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন (অব.), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. প্রণব কুমার পান্ডে, বাউয়েট এর সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও এমই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সদস্য সচিব মেজর মো. মনজিনুল মুবীন (অব.)।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited