শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০৮ পিএম, ২০২৬-০৬-০২
অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে স্বল্প সময়ে বেশি মুনাফার লোভনীয় অফার দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিলেন আব্দুল হামিদ (৩৩)। টাকা নেওয়ার পর ওই অ্যাপস ডিজেবল করে দেন। প্রতারিত গ্রাহকেরা অ্যাপসে ঢুকতে না পেরে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি আবার নতুন অ্যাপস দিয়ে ইনভেস্ট করার অফার দেন। এভাবে দফায় দফায় টাকা হাতিয়ে পুনরায় অ্যাপসগুলো ডিজেবল করে ভয়াবহ প্রতারণা করে যাচ্ছেন তিনি। এক পর্যায়ে গ্রাহকরা প্রতারণা বুঝতে পেরে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ‘Hamkail Moakael’ নামে আইডি থেকে নিজেকে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে ভয়ভীতি ও হুমকি দেন।
এভাবে সিরাজগঞ্জের শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘জিনের বাদশা’ আব্দুল হামিদের নামে। মঙ্গলবার (২ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ। সোমবার (১ জুন) রাতে জেলার সলঙ্গা থানাধীন বনবাড়ীয়া গ্রাম থেকে কথিত জিনের বাদশা আব্দুল হামদিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। সংবাদ সম্মেলন অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত সোমবার সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মমতাজ বেগম নামে এক নারী আব্দুল হামিদের নামে থানায় প্রতারণা মামলা দায়ের করেন। মামলায় বাদী অভিযোগ করেন, ‘ইকো ভোল্ট’ নামে একটি সোলার প্যানেল প্রতিষ্ঠানের অ্যাপসে মধ্যে ডিপোজিট করলে অনেক টাকা লাভ পাওয়া যাবে-এমন লোভনীয় অফার দিয়ে বাদী মমতাজ বেগমের মাধ্যমে ১০০ গ্রাহক সংগ্রহ করেন। এক পর্যায়ে বাদী মমতাজের মাধ্যমে প্রায় ১১ লাখ টাকা আত্মসাৎ করেন আব্দুল হামিদ। পরবর্তীতে নগদ ও বিকাশের মাধ্যমে সিইএফ নামে ভুয়া একটি অ্যাপসে টাকা ইনভেস্ট করতে বলেন হামিদ। এভাবে ছয় লাখ টাকা হাতিয়ে নেন তিনি। গত ২ মে বাদী মমতাজসহ অন্যান্য গ্রাহকরা তার ইকো ভোল্ট অ্যাপসে প্রবেশ করতে গিয়ে দেখে অ্যাপসটি সাদা হয়ে যায়। এরপর সিইএফ নামে নতুন অ্যাপসে বেশি বেশি ইনভেস্ট করার জন্য লোভনীয় প্রস্তাব দেন হামিদ। এভাবে বাদী মমতাজ ও অন্যান্য গ্রাহকদের কাছ থেকে আরও চার লাখ টাকা হাতিয়ে নেন। এসব ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ সুপারের (এসপি) নির্দেশে আসামি হামিদকে গ্রেপ্তারে সদর থানার একাধিক টিম কাজ শুরু করে। আসামিকে অনুসরণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১ জুন) বনবাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ওয়ালটন ট্যাব, একটি স্মার্টফোন ও তার প্রতারণার অ্যাপস সম্পর্কে বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited