শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:১৬ পিএম, ২০২৬-০৬-০১
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা রায়পুর ইউনিয়নের চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার এক মাস চারদিন পর মামলার অন্যতম আসামি মো. ফারুক (২৪)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ মে) ভোর রাতে চট্টগ্রামের রাউজান থানাধীন পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ফারুক উপজেলার পূর্ব গহিরা হাড়িয়া পাড়ার আজিজুল হকের ছেলে। সে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৩ নম্বর আসামি।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, রায়পুর ইউনিয়নে চাঞ্চল্যকর শিশু শিক্ষার্থী গণধর্ষণ মামলাটির রহস্য উদঘাটন পূর্বক তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামিদের গ্রেপ্তার জন্য অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় অন্যতম আসামি ফারুককে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্যান্য আসামিরা এই চাঞ্চ্যল্যকর গণধর্ষণ মামলায় জড়িত মর্মে স্বীকার করে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলায় আসামিরা হলেন- রায়পুর ইউনিয়নের ময়না গাজীর বাড়ির আব্দুল মান্নানের ছেলে আবু তাহের (৪২), পূর্ব গহিরা নতুন বাড়ির আব্দুর নূরের ছেলে রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার আজিজুল হকের ছেলে মো. ফারুক (২৩) এবং একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আনোয়ার হোসাইন (২২)।
গত ২৭ এপ্রিল উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার হাড়িয়া পাড়ায় রাত দশটার দিকে খালার বাড়ি থেকে পাশের খালাতো বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তৃতীয় শ্রেণির এক কিশোরীকে প্রথমে আবু তাহেরের দোকানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনা জানতে পেরে দোকান থেকে কিশোরীকে পাশের বিল এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে দ্বিতীয় দফায় সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরদিন সকালে কিশোরী বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়। পরে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিলেও বিভিন্ন মহলের বাধার সম্মুখীন হন। পরে ১ মে দিবাগত রাতে থানায় মামলা দায়ের করা হয়।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited