শিরোনাম
মো. আকতার হোছাইন কুতুবী, কক্সবাজার :: | ০২:৫১ পিএম, ২০২১-০১-০৭
কক্সবাজার সদরের পোকখালীর পূর্ব গোমাতালিতে বয়োবৃদ্ধের বসতঘর দখলে নিতে
সশস্ত্র হামলা চালিয়েছে ভূমিদস্যুরা। এতে ঘরের মালিক তহসীল আহমদ (৬০) গুরুতর আহত হয়েছেন। ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।
গত ৪ জানুয়ারী দিনগত রাত সোয়া ১১ টার দিকে হামলার ঘটনাটি ঘটে। এ
ঘটনায় ৪ জনের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা
আসামি করা হয় আরো ১০ জন।
ভিকটিমের স্ত্রী মনোয়ারা বেগম বাদি হয়ে বুধবার (৬ জানুয়ারী) কক্সবাজার সদর
মডেল থানায় মামলাটি করেন। যার থানা মামলা নং-১০।
এজাহারনামীয় আসামিরা হলেন-একই এলাকার মৃত আছদ আলী সিকদারের ছেলে
শাহে এমরান, মৃত মোজাহের আহমদের ছেলে জাফর আলম, জাফর আলমের ছেলে
শাহজাহান ভুট্টু ও মৃত আবদুল আজিজের ছেলে আবুইল্যা।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ
(ওসি) শেখ মুনীর-উল-গিয়াস।
তিনি বলেন, রাতের অন্ধকারে বসতঘরে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা
রেকর্ড হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আসামিদের গ্রেফতারের
চেষ্টা চলছে।
মামলার বাদি মনোয়ারা বেগম জানান, স্থানীয় একটি দখলবাজচক্র দীর্ঘদিন ধরে
তাদের বসতঘর থেকে উচ্ছেদ চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন সময় নানাভাবে হুমকি
ধমকিও দিয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলছে। যার মিস মামলা নং-১৯২/২০২০।
তিনি জানান, গত ৪ জানুয়ারি দিনগত রাত সোয়া ১১ টার দিকে একদল সশস্ত্র
দখলবাজ ও সন্ত্রাসী অতর্কিতভাবে বসতঘরে প্রবেশ করে হামলা ও লুটপাট চালায়।
অকথ্য ভাষায় গালমন্দ করে। বেপরোয়া মারধরে আহত হন স্বামী তহসীল আহমদ। এ সময়
ঘরের আলমিরা থেকে নগদ ১৫ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার (যার অনুমান মূল্য ১
লক্ষ ৪০ হাজার টাকা) লুট করে নিয়ে যায়। ছিনিয় নেয় ব্যবহারেরএকটি মোবাইল
সেট। পরে ৯৯৯-এ ফোন করলে সদর মডেল থানা থেকে পুলিশ গিয়ে তাদের রক্ষা করে।
মনোয়ারা বেগম আরো জানান, ঘটনাস্থল থেকে পুলিশ চলে যাওয়ার পরপরই হুমকি
ধমকি প্রদান করে চিহ্নিত চক্রটি। সন্ত্রাসী, দখলবাজ ও স্থানীয় প্রভাবশালীদের
কাছে জিম্মি হয়ে আছে অসহায় পরিবারটি। তারা প্রশাসনের সহযোগিতা
কামনা করেছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited