বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন

দ্বিতীয় ধাপে চেয়ারম্যান হলেন যারা

আমাদের বাংলা ডেস্ক :    |    ১১:০৭ এএম, ২০২৪-০৫-২২

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এরপর গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফল ঘোষণা করা হতে থাকে। নির্বাচনে এ পর্যন্ত ঘোষিত ফলাফলে যারা বিজয়ী হয়েছেন, তাদের তালিকা তুলে ধরা হলো-

জয়পুরহাট

জয়পুরহাট সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান মিঠু মোটরসাইকেল মার্কায় ৪৪ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পাঁচবিবি উপজেলা পরিষদে নির্দলীয় প্রার্থী সাবকুন নাহার শিখা ঘোড়া মার্কা প্রতীকে ৩৮ হাজার ৩০৯  নির্বাচিত হয়েছেন। 

বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে যুবলীগ নেতা সেখ ওয়াহিদুজ্জামান বাবু নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শেখ ইমরুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা খাতুন নির্বাচিত হয়েছেন।চিতলমারীতে চেয়ারম্যান পদে আবু জাফর মো. আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান পদে কাজী আজমীর আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা মল্লিক নির্বাচিত হয়েছেন।মোল্লাহাটে চেয়ারম্যান পদে শাহিনুল আলম ছানা পুনর্র্নিবাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. নজরুল ইসলাম মিল্টন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রীনা পারভীন নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নার্গিস বেগম পুনরায় নির্বাচিত হয়েছেন। ঘাটাইলে আরিফ হোসেন ও কালিহাতীতে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এএসএম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আজাদ সিদ্দিকী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর ছোট ভাই।

গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ নির্বাচনে ছাইদুর রহমান স্বপন ও আখাউড়ায় মনির হোসেন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।  ছাইদুর রহমান আইনমন্ত্রী আনিসুল হকের ফুফাতো ভাই ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মনির হোসেন আখাউড়া উপজেলা যুবলীগের আহবায়ক। 

নারায়ণগঞ্জ

জেলার আড়াইহাজারে চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম স্বপন জয় পেয়েছেন।  সোনারগাঁ উপজেলায় মাহফুজুর রহমান কালাম এবং রূপগঞ্জে হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।

লালমনিরহাট

জেলার আদিতমারীতে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারুক ইমরুল কায়েস। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মাইদুল ইসলাম সরকার বাবু।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ছামসুন নাহার মিলি।চাচাকে হারিয়ে প্রথমবারের মতো লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রাকিবুজ্জামান আহমেদ।  তিনি লালমনিরহাট ২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হয়েছেন জাবির হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন শিউলী রানী রায়।

ঝালকাঠি

জেলার সদর উপজেলায় খান আরিফুর রহমান এবং নলছিটি উপজেলায় সালাহউদ্দিন খান সেলিম জয় পেয়েছেন।  সদরে ভাইস চেয়ারম্যান পদে লস্কর আসিফুর রহমান দিপু এবং নারী ভাইস চেয়ারম্যান পদে উম্মে সালমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।নলছিটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনিরুজ্জামান মনির এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়শা আক্তার রিনা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বান্দরবান

জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন তোফাইল আহামদ।আর ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ কামাল উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা আক্তার বিজয়ী হয়েছেন।

মানিকগঞ্জ

জেলার ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাহাবুবুর রহমান জনি। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আব্দুল আলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী তানজিনা খন্দকার।

নীলফামারী

বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ আরফান সরকার (রানা) নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।  মহসিন মণ্ডল মিঠু ভাইস চেয়ারম্যান এবং সানজিদা বেগম লাকী মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।

রাঙামাটি

রাঙামাটির কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে নাছির উদ্দিন, উবাচ মারমা ও বীরোত্তম তঞ্চঙ্গ্যা।  তিন উপজেলা মিলে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে নয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে রাজস্থলী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় পদ দুটিতে ভোট হয়নি।

ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কাজী শাহ জামান বাবুল এবং সালথায় মো. ওয়াদুদ মাতুব্বর বিজয়ী হয়েছেন। 

কক্সবাজার

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেব।পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত

রিটেলেড নিউজ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত


বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর