বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

পঞ্চগড়ে তিনদিনের বারুনী স্নান উৎসব আজ শেষ দিন

পঞ্চগড়ে তিনদিনের বারুনী স্নান উৎসব আজ শেষ দিন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৩৪ পিএম, ২০২৩-০৩-২২

পঞ্চগড়ে তিনদিনের বারুনী স্নান উৎসব আজ শেষ দিন

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালমারী এলাকার করতোয়া নদীতে সনাতন ধর্মালম্বীদের তিন দিনব্যাপী বারুনী মহাস্নান উৎসব মহাস্নানের আজ শেষ দিন। প্রতি বছরের চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এই বারুনী স্নান উৎসব অনুষ্ঠিত হয়। গত রবিবার জেলার বোদা উপজেলার বারুনী করতোয়া নদীর উত্তরমূখী স্রোতে সুর্যদয়ের সময়ে পুণ্যস্নান শুরু হয়। তিনদিনের এই স্নান উৎসব শেষ হয়েছে  আজ মঙ্গলবার সুর্যাস্তের আগে। দেহ-মন ও পাপ মোচনের আশায় পবিত্র হওয়ার জন্য অনেকে মাথার চুল বিসর্জন দেয়,পূজাআর্চনা করে। সংকল্প বাক্য স্নানমন্ত্র পাঠ করে হাতে বেল পাতা ফুল, ধান দূর্বা কলা ইত্যাদি অর্পনের মাধ্যমে স্নান সম্পন্ন করে।মনবাসনা পুরনে কালি ও গঙ্গা মন্দিরে প্রার্থনা করেন ভক্তরা। উত্তরাঞ্চলের হিন্দু সম্প্রদায়ের কয়েক লাখ পুণ্যার্থী ও ভক্তরা  করতোয়া নদীর উত্তর মুখি স্রোতের মহাস্নানে অংশ নেন। হিন্দু সম্প্রদায়ের মাঝে কথিত আছে, মহাদেবের স্ত্রী পার্বতীর মৃতদেহ এ স্থানে স্নান করায় সেইকাল থেকে উত্তরা স্রোতমুখি নদীর এ স্থানে পূণ্যার্থী ও ভক্তরা জাতি-বর্ণ নির্বিশেষে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি লগ্নে স্নান ও পিতৃতর্পণ করে নিজে পবিত্র ও পিতৃমাতৃর মঙ্গলার্থে দানাদি করে থাকেন।
জেলা প্রশাসনের সহযোগিতায় বারুনী কালি ও গঙ্গা মন্দির কমিটি এই মেলার আয়োজন করে। তিনদিনের এই মহাস্নান উৎসবে বিভিন্ন জেলার কয়েক লক্ষ সনাতন ধর্মাবলম্বীরা  অংশ নেয়।

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর