শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৬:০৬ পিএম, ২০২০-১১-২৮
পঞ্চগড়ে চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিলের দাবিতে আখচাষি ও চিনিকল শ্রমিক- কর্মচারীদের এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
২৮ নভেম্বর (শনিবার) ১১টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের মিলগেট বাজারের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালন করেন পঞ্চগড় চিনিকল আখচাষি ও শ্রমিক কর্মচারীরা।
পঞ্চগড় চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল, আখ চাষের প্রয়োজনীয় উপকরণ সরবরাহসহ আখের মূল্য পরিশোধ ও আসন্ন মাড়াই মৌসুমে পঞ্চগড় চিনিকলসহ ১৫টি চিনিকল চালু রাখার ঘোষণাসহ তারিখ নির্ধারণ এবং শ্রমিক কর্মচারীদের বেতন ও আখচাষিদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নবী হোসেন ও আখচাষি কাজী মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, পঞ্চগড় চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল করে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে আসন্ন আখ মাড়াই মৌসুমে চিনিকল চালু রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited