বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাংবাদিক আলতাফ হোসেনকে হত্যার হুমকি: চট্টগ্রাম সাংবাদিক সংস্থার নিন্দা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৪৮ পিএম, ২০২৫-১১-০৮

সাংবাদিক আলতাফ হোসেনকে হত্যার হুমকি: চট্টগ্রাম সাংবাদিক সংস্থার নিন্দা

বিশেষ প্রতিনিধি: 
জাতীয় তরুণ সংঘ চট্টগ্রাম বিভাগের পরিচালক এবং চট্টগ্রাম সাংবাদিক সংস্থার (চসাস) কার্যনির্বাহী সদস্য আলতাফ হোসেনকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা। শনিবার (১ নভেম্বর) সংগঠনের কার্যনির্বাহী সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তুষার দাসের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে চসাস নেতৃবৃন্দ বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিককে মোবাইলে হত্যার হুমকি প্রদান অত্যন্ত দুঃসাহসিক ও নিন্দনীয় অপরাধ। এ ধরনের ঘটনার উদ্দেশ্য সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন এবং মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত করা। বিবৃতিতে আরও বলা হয়, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো অবস্থায় সত্য প্রকাশের পথে বাধা সৃষ্টি করা যাবে না। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।” চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বিবৃতিতে বলেন, “সাংবাদিক আলতাফ হোসেনকে হত্যার হুমকি গণমাধ্যমের স্বাধীনতা ও আইন-শৃঙ্খলার ওপর চরম হুমকি। আমরা এই ঘটনার কঠোর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাই।” উল্লেখ্য, বুধবার সকাল ১১টা ৫৭ মিনিটে মোবাইল ফোনে মঈন উদ্দিন বাহার নামক এক ব্যক্তির কাছ থেকে এই হত্যার হুমকি পান সাংবাদিক আলতাফ হোসেন। চাকসু ও রাকসু নির্বাচনে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন বার্তায় কয়েকজন শিক্ষকের নাম উল্লেখ করায় ব্যক্তি বিশেষ ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেয়।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর