বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে মাসব্যাপী শুরু হলো নারী উদ্যোক্তার মেলা

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫৫ পিএম, ২০২৬-০৪-১২

চট্টগ্রামে মাসব্যাপী শুরু হলো নারী উদ্যোক্তার মেলা

বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ১১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার নারী উদ্যোক্তাদের সর্ববৃহৎ বাণিজ্যিক আসর 15th International Women’s SME Expo Bangladesh 2026। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) আয়োজিত মাসব্যাপী এই মেলাটি আজ বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ রেলওয়ে স্টেডিয়াম পলোগ্রাউন্ডে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি নাজিমুল হক মহোদয়, সিডব্লিউসিসিআই-এর উপদেষ্টা জনাব একরামুল করিম এবং দক্ষিণ আফ্রিকার অনারারি কনস্যুল মোঃ সোলাইমান আলম শেঠ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডব্লিউসিসিআই-এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। মেলা কমিটির চেয়ারপারসন ও সিডব্লিউসিসিআই-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ স্বাগত বক্তব্যের মাধ্যমে মেলার বিস্তারিত রূপরেখা ও আগত অতিথিদের অভ্যর্থনা জানান।
উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা এখন অনস্বীকার্য। এই মেলা নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিশেষ করে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের এই অংশগ্রহণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, থাইল্যান্ড ও পাকিস্তানের উদ্যোক্তাগণ অংশগ্রহণ করছেন। প্রায় ৩৫০টি স্টল ও ২০টি প্যাভিলিয়নে সাজানো এই মেলায় হস্তশিল্প, দেশীয় পোশাক এবং সৃজনশীল পণ্যের বিশাল সমাহার রয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প, সিসিটিভি মনিটরিং এবং সার্বক্ষণিক ফায়ার সার্ভিসের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়াও মেলায় রয়েছে আকর্ষণীয় বিনোদন পার্ক ও ফুড কোর্ট। এবারের মেলার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে সিডব্লিউসিসিআই-এর পরিচালকবৃন্দ, মেলা কমিটির সদস্যগণ, বিভিন্ন দেশের প্রতিনিধি এবং চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে, আয়োজকদের পক্ষ থেকে মাসব্যাপী এই নান্দনিক মেলা সফল করতে চট্টগ্রামের সর্বস্তরের জনগণের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
ধন্যবাদান্তে, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) চট্টগ্রাম।
 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর