বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজীপুরে কালেক্টরেট সহকারীদের পদবী পরিবর্তনের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু

সংবাদদাতা গাজীপুর ::    |    ০৬:৫১ পিএম, ২০২০-১১-১৫

গাজীপুরে কালেক্টরেট সহকারীদের পদবী পরিবর্তনের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু

 

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ণ দিবস কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) গাজীপুর জেলা শাখার সদস্যরা্। ১৫ নভেম্বর রবিবার সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট সহকারীরা নিজ নিজ অফিসের বাইরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি লাগাতর চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
এ সময় সেখানে বাকাসসের গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাকাসসের গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাহারুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ উদ্দৌল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাসার, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিস সুপার মোঃ রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন মোঃ জাকারিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ বেলায়েত হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মোতাহার হোসেন, মাহমুদ হোসেন, মোঃ রুহুল আমিন, আসমা খাতুন প্রমুখ।
বাকাসসের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) অফিসসমূহে কর্মরত ১৬-১১ গ্রেডভূক্ত কর্মচারীগন পদ-পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নতিকরণের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ২০০১ সাল হতে আন্দোলন করে আসছে। যতদিন পর্যন্ত আমাদের দাবী দাওয়া বাস্তবায়ন না হবে ততদিন আমরা মাঠে থাকবো। ইনশাআল্লাহ।

সমাবেশে বক্তারা বলেন, ২০১১ সালের জুনের ১৯ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী পদবি পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবীর পরিপ্রেক্ষিতে জন প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটি সুপারিশ করার পর সেটিও বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের দাবী বাস্তবায়নের জোর দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। সমাবেশে গাজীপুর কালেক্টরেটে কর্মরত সকল সহকারীগণ স্বতস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩০ নভেম্বরের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে আগামী ৫ ডিসেম্বর আন্দোলনকারীরা ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষনা করবেন।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর