বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কিশোরগঞ্জে করোনায় ১ জনের মৃত্যু, ১২৩ জনের শনাক্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি :    |    ০৩:২৩ পিএম, ২০২১-০৮-০১

কিশোরগঞ্জে করোনায় ১ জনের মৃত্যু, ১২৩ জনের শনাক্ত

কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটেই চলেছে। সর্বশেষ শনিবার (৩১ জুলাই) রাতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জেলায় নতুন করে ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন শুক্রবার (৩০ জুলাই) ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছিল।
সর্বশেষ এ রিপোর্টে মোট ৪০৩ জনের নমুনা পরীক্ষায় মোট ১২৩ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। এর বিপরীতে এদিন জেলায় মোট ৬৮ জন সুস্থ হয়েছেন। এছাড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি একজন নারী (৪৫)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।হাসপাতালটিতে বর্তমানে একদিনে সর্বোচ্চ ২২৯ জন রোগী ভর্তি রয়েছেন। জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া মোট ১২৩ জনের মধ্যে ভৈরব উপজেলায় সর্বোচ্চ ৫৬ জন শনাক্ত হয়েছেন।
এছাড়া বাকি ৬৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫ জন, পাকুন্দিয়া উপজেলায় ১০ জন, কটিয়াদী উপজেলায় ৪০ জন, কুলিয়ারচর উপজেলায় ২ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ৮ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ১ জন শনাক্ত হয়েছে। নতুন সুস্থ হওয়া ৬৮ জনের মধ্যে ৬২ জন কিশোরগঞ্জ সদর উপজেলার। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে আক্রান্ত ও সন্দেহজনক মোট ভর্তি রোগীর সংখ্যা ২২৯ জন যাদের মধ্যে ১০ জন আইসিইউতে এবং ১৫ জন এইচডিইউতে রয়েছেন। 
গত ২৪ ঘন্টায় নতুন ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ১৭ জন ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। এই সময় পর্যন্ত জেলায় মোট ৯১৩৭ জন শনাক্ত, ৬৬০৭ জন সুস্থ এবং ১৫৪ জন মৃত্যুবরণ করেছেন। 
জেলায় মোট মৃত্যু ১৫৪ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৫৫ জন, হোসেনপুর উপজেলায় ৮ জন, করিমগঞ্জ উপজেলায় ৯ জন, তাড়াইল উপজেলায় ৫ জন, পাকুন্দিয়া উপজেলায় ৯ জন, কটিয়াদী উপজেলায় ১১ জন, কুলিয়ারচর উপজেলায় ৭ জন, ভৈরব উপজেলায় ২৯ জন, নিকলী উপজেলায় ৭ জন, বাজিতপুর উপজেলায় ১২ জন, ইটনা উপজেলায় ১ জন এবং মিঠামইন উপজেলায় ১ জন রয়েছেন। 
জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই। 
গত ২৪ ঘন্টায় ৬০ জন এ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এ পর্যন্ত মোট ২ লাখ ১ হাজার ৪৮১ জন কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন। গত ২৪ ঘন্টায় ২৯২০ জন কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন। কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর