শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৮ পিএম, ২০২৫-০৯-২৭
রাজধানীর পুরান ঢাকার লালবাগের একটি বাসা থেকে নজরুল ইসলাম নামের এক ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে লালবাগের আরএনডি রোডের জমজম টাওয়ারের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে রাত ১২টার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত নজরুলের বাড়ি গোপালগঞ্জ সদরে।
তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পুরান ঢাকার একটি শাখায় চাকরি করতেন।
লালবাগ থানার এসআই দেবাশীষ তালুকদার জানান, আরএনডি রোডের ২/১/এ নম্বর জমজম টাওয়ারের ষষ্ঠ তলার বাসায় পরিবার নিয়ে থাকতেন নজরুল। শুক্রবার বিকেলে পুলিশ খবর পায়, ঘরের ভেতর তার মরদেহ পড়ে আছে। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়।
লালবাগ থানার এসআই শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এটি হত্যা নাকি আত্মঘাতী কোনো কাণ্ড, তা নিশ্চিত হওয়া যায়নি। বাসায় নজরুলের মা, স্ত্রী, শাশুড়ি ও সন্তানরা ছিলেন। কেউই তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited