শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:৩১ পিএম, ২০২৫-০৮-১৯
বরকল সদরের সাথে সাক্রাছড়ি সংযোগ সেতু নির্মাণে ডিজাইন ও জায়গা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্প পরিচালক মো জাকির হোসেন।
সোমবার ৩ নং আইমাছড়া ইউনিয়নে সাক্রাছড়ি ও বরকল সদরের সংযোগ সেতু নির্মাণের জন্য ডিজাইন ও জায়গা পরিদর্শন করেছেন এলজিইডি প্রকল্প পরিচালক মো: জাকির হোসেন।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী আহামদ শফি,রাঙ্গামাটি সদর উপজেলা প্রকৌশলী প্রণব রায় চৌধুরী,বরকল উপজেলা প্রকৌশল কার্যালয়ের সার্ভেয়ার মো: সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাসহ টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা বলেন, বরকল ও সাক্রাছড়ি ব্রীজটা নির্মাণে মোটামুটি চুড়ান্ত পর্যায়ে রয়েছে। ব্রিজটি দৈর্ঘ্য ৪শ মিটার হবে।এটি নির্মাণ হলে জুরাছড়ি, বিলাইছড়ি, কাপ্তাই ও রাঙ্গামাটি সদরের সাথে সড়ক পথে যোগাযোগ স্থাপন হবে।
উপজেলা সার্ভেয়ার মো: সাইফুল ইসলাম বলেন, সিএইচটিটু তে বরকল সাক্রাছড়ি ব্রীজটা হবে ডিপিপিতে আছে। ব্রীজটা যাচাই-বাছাই করার জন্য ঢাকা থেকে টিম এসেছে। ব্রীজটা নির্মাণ করলে সড়ক পথে বরকল থেকে রাঙ্গামাটি যাওয়া যাবে। এই সড়ক নিয়ে বিশাল পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited