শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৭:১৯ পিএম, ২০২২-১০-১৮
চট্টগ্রামের আনোয়ারায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শাকিলা আক্তার (২৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার সরকারহাট এলাকার পিএবি সড়কে আল আমিন টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিলা বাঁশখালী উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের হাজী বদিউল আলম বাড়ির মোস্তফা কামালের স্ত্রী।
আনোয়ারা থানার উপ পরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেব বলেন, সাইড দিতে গিয়ে চট্টগ্রাম মুখী বাসের সঙ্গে বাঁশখালীমুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শাকিলা। পরে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাস ও অটোরিকশাটি থানা নিয়ে আসা হয় বলে জানিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited